২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় দিনের মতো মন্দা পুঁজিবাজারে

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির ঝোঁক বাড়ার কারণে বিদ্যুৎ, ব্যাংক ও ওষুধ খাতের বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমছেই। ফলে বুধবার তৃতীয় দিনের মতো মন্দাভাব ছিল পুঁজিবাজারে। বাজার সংশ্লিষ্টরা জানান, ঈদের আগে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বাজারে মন্দাভাব বজায় রাখছে। এছাড়া, এবি ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির ঘটনার পর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের 'মার্জিন লোন' সমন্বয় করার কারণেও লেনদেন কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 02:03 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির ঝোঁক বাড়ার কারণে বিদ্যুৎ, ব্যাংক ও ওষুধ খাতের বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমছেই। ফলে বুধবার তৃতীয় দিনের মতো মন্দাভাব ছিল পুঁজিবাজারে। বাজার সংশ্লিষ্টরা জানান, ঈদের আগে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বাজারে মন্দাভাব বজায় রাখছে। এছাড়া, এবি ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির ঘটনার পর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের 'মার্জিন লোন' সমন্বয় করার কারণেও লেনদেন কমেছে। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১২ দশমিক ৫২ পয়েন্ট বা দশমিক ৪৮ শতাংশ কমে ২৫৪৬ দশমিক ০২ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১০ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৪৮ শতাংশ কমে হয়েছে ২১০৭ দশমিক ২২ পয়েন্ট। এছাড়া, ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৮ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ৮৯ শতাংশ কমে ২০২৫ দশমিক ৩৪ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১৪ কোটি টাকার এক কোটি ১৯ লাখ ৯৭ হাজার ৬২৫টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৫টির,অপরিবর্তিত ছিল ১৮টির দাম। ব্যাংক ছাড়া অন্য আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম এদিন বেড়েছে। প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট আর্থিক খাতে শেয়ারের দাম বাড়ায় নেতৃত্ব দেয়। নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "সা