২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুনাফা তুলে নেওয়ায় দুপুরে শেয়ার বাজারে মন্দা

গত তিনদিনের চাঙা ভাবের প্রেক্ষিতে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় সোমবার দিনের মধ্যভাগে ঢাকা শেয়ার বাজারে দরপতন ঘটে। শেয়ার কেনার ঝোঁক বেশি থাকায় সকালে বাজার চাঙা হয়ে উঠলেও বিক্রি বেড়ে গেলে তা আবার পড়তির দিকে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 10:10 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - গত তিনদিনের চাঙা ভাবের প্রেক্ষিতে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় সোমবার দিনের মধ্যভাগে ঢাকা শেয়ার বাজারে দরপতন ঘটে। শেয়ার কেনার ঝোঁক বেশি থাকায় সকালে বাজার চাঙা হয়ে উঠলেও বিক্রি বেড়ে গেলে তা আবার পড়তির দিকে যায়। বেলা ১১টা ৪৮ মিনিটে ডিজিইএন বা সাধারণ সূচক ৮ দশমিক ৮৪ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ কমে ২৫৮২ দশমিক ২০ হয়েছে। ডিএসআই বা সার্বিক সূচক সাত দশমিক শূন্য সাত পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ কমে ২১৪০ দশমিক শূন্য পাঁচ হয়েছে। ওই সময় পর্যন্ত ৭৬ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকার মোট নয় লাখ এক হাজার ৫১৭টি শেয়ার লেনদেন হয়েছে। মোট যে কয়টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে দাম বেড়েছে ৬৬টি কোম্পানির শেয়ারের এবং দাম কমেছে ৭১ টির। ২০ টি কোম্পানির শেয়ারের মূল্য অপরিবর্তিত রয়েছে । বেলা ১১টা ৪৬ মিনিটে ব্র্যাক ব্যাংকের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হলেও রোববার দিনের শেষভাগে যেখানে এর শেয়ারের দাম ১৩৩২ টাকা ছিল সোমবার তা কমে ১৩১৯ টাকা হয়েছে। দরপতনের খবরে এবি ব্যাংকের শেয়ারের দাম ২৩৮৭ দশমিক ২৫ টাকা থেকে কমে ২৩৫৩ টাকা হয়েছে। ডেসকোর শেয়ারের মূল্য ১১৬৪ দশমিক ৭৫ টাকা থেকে বেড়ে ১১৮২ টাকা হয়েছে। এআইএমএস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম যাবতকালের রেকর্ড ৭.৫৪ টাকা থেকে কমে ৭ দশমিক ৫ টাকা হয়েছে। রোববার সারাদিন ইউসিবিএল এর শেয়ারের দাম চড়া থাকলেও (৪৬৯৬ টাকা) সোমবার তা কমে ৪৬৭০ টাকা হয়। প্রাইম ব্যাংক, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ও গ্রামীন ওয়ান এমএফ এর শেয়ারের দামওআগের দিনের চেয়ে কমে গেছে। তবে সামিট পাওয়ার ও এসিআই এর শেয়ার বেশি দামে বিক্রি হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এফএফ/এসকে/১৬০৫ঘ.