২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক-মালিক সমঝোতা, সোমবার খুলছে কারখানা

নাসা গ্র"পের চারটি কারখানার শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের সমঝোতা হয়েছে। সোমবার থেকে শ্রমিকরা আবার কাজে যোগ দেবে। দীর্ঘ চার ঘন্টার বৈঠকে মালিক পক্ষ শ্রমিকদের ১১ দফা দাবি মেনে নেওয়ায় দুপক্ষ সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়। রোববার সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে নাসা গ্র"পের পোশাক কারখানার শত শত শ্রমিক অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। দুপুর সোয়া ৩ টায় বিজিএমইএ সম্মেলন কক্ষে বিজিএমইএ নেতৃবৃন্দ ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম দৌলত আকবরের উপস্থিতিতে শ্রমিকদের ২৫ সদস্যের প্রতিনিধি দল এবং মালিক পক্ষ বৈঠকে বসে। সন্ধ্যা সোয়া ৭টায় উভয় পক্ষ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 03:55 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নাসা গ্র"পের চারটি কারখানার শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের সমঝোতা হয়েছে। সোমবার থেকে শ্রমিকরা আবার কাজে যোগ দেবে। দীর্ঘ চার ঘন্টার বৈঠকে মালিক পক্ষ শ্রমিকদের ১১ দফা দাবি মেনে নেওয়ায় দুপক্ষ সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়। রোববার সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে নাসা গ্র"পের পোশাক কারখানার শত শত শ্রমিক অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। দুপুর সোয়া ৩ টায় বিজিএমইএ সম্মেলন কক্ষে বিজিএমইএ নেতৃবৃন্দ ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম দৌলত আকবরের উপস্থিতিতে শ্রমিকদের ২৫ সদস্যের প্রতিনিধি দল এবং মালিক পক্ষ বৈঠকে বসে। সন্ধ্যা সোয়া ৭টায় উভয় পক্ষ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে। সমঝোতা চুক্তিতে মালিক পক্ষে স্বাক্ষর করেন নাসা গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম স্বপন। শ্রমিকদের পক্ষে মর্জিনা খাতুন এবং বিজিএমইএ'র পক্ষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম সামছুদ্দিন স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর বিজিএমইএ'র ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিকদের বলেন, ''আমরা আশা করছি সোমবার থেকে আবার নাসা গ্র"পের কারখানাগুলোতে আগের মতো উৎপাদন শুরু হবে। মালিক ও শ্রমিকদের মধ্যে যে অনাকাংখিত ঘটনা ঘটেছে তার অবসান হবে।" নাসা গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ''আমি অঙ্গীকার করছি, শ্রমিকদের সব দাবি যথাসময়ে মেনে নেওয়া হবে। আগামী দিনে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে মালিক পক্ষ সতর্ক থাকবে।'' শ্রমিক নেত্রী মর্জিনা খাতুন বলেন, ''কয়েক দিন কারখানা বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে অতিরিক্ত কাজ করে আমরা তা পুষিয়ে দেবো। সমঝোতা চুক্তিতে আমরা খুশি।'' তিনি বলেন, ''আমরা (শ্রমিকরা) কারখানায় কোনো ধরনের ভাংচুর করিনি। বাইরের লোকজন এসে ভাংচুর করেছে।'' চুক্তি করার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রমিক প্রতিনিধিদল বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভরত শ্রমিকদের সমঝোতার কথা জানালে তারা সেখান থেকে চলে যায়। এরপর ওই রাস্তায় যান চলাচল শুরু হয়। বিজিএমইএ ভবনের সামনে শ্রমিকদের অবস্থান গ্রহণের ফলে সোনারগাঁও হোটেল মোড় থেকে রেইনবো ক্রসিং পর্যন্ত যানচলাচল বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি মগবাজার থেকে মহাখালী পর্যন্ত দিনভর ছিল যানজট। একই সঙ্গে ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত সড়কেও যানজট লক্ষ্য করা গেছে। শ্রমিকদের যে ১১ দফা দাবি মেনে নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করা হবে। শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের গালমন্দ বা খারাপ আচরণ করা হবে না। সব ছুটি শ্রম আইন অনুযায়ী দেওয়া হবে। বছর শেষে শ্রম আইন অনুযায়ী বার্ষিক ছুটির টাকা দেওয়া হবে এবং গত বছরের ছুটির টাকা অক্টোবর মাসের মধ্যে পরিশোধ করা হবে। সব শ্রমিককে সরকার ঘোষিত নিম্নতম মজুরী অনুযায়ী বেতন-ভাতা দেবে মালিক পক্ষ। ইফতারির জন্য ১০ টাকা করে দেওয়া হবে। নাইট বিল ২৫ টাকা এবং উৎসব ভাতা আগের মতো দেওয়া হবে। হাজিরা বোনাস ২৫ টাকা বাড়ানো হবে। যথাযথ আইন মেনে শ্রমিকদের ছাঁটাই করা হবে এবং যারা কারখানা ভাংচুর করেছে তাদের কারখানায় ঢুকতে দেওয়া হবে না। তেজগাঁ-বেগুনবাড়ি এলাকায় নাসা গ্র"পের চারটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে ইফতারি ভাতা বাড়ানো ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি চালিয়ে আসছিল। শনিবার সকালে এক ঘোষণায় মালিক পক্ষ কারখানাগুলো বন্ধ করে দেয়। এ ঘটনায় শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে এবং আরও কয়েকটি কারখানার শ্রমিকদের সঙ্গে নিয়ে তেজগাঁ এলাকায় বিক্ষোভ করে। ওই সময় ভাংচুরের ঘটনাও ঘটে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএসবি/এমএ/২১৪৭ ঘ.