২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডের নিখোঁজ শ্রমিক হেলালের খোঁজ মেলেনি আট দিনেও

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পোশাক কারখানা ফেদার লাইট এর নিখোঁজ শ্রমিক হেলাল উদ্দিনের খোঁজ আট দিনেও মেলেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2007, 04:15 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

সাভার, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পোশাক কারখানা ফেদার লাইট এর নিখোঁজ শ্রমিক হেলাল উদ্দিনের খোঁজ আট দিনেও মেলেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম জানান, গাজীপুর কালিয়াকৈরসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেও হেলালের কোনো খোঁজ পায়নি পুলিশ। হেলালের স্ত্রী ফরিদা বেগম, বোন জাহানারা বেগম, মামা শ্বশুর আবদুল লতিফ, ফরিদার ভাই মজিবুর রহমান ও কারখানার শ্রমিক রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, রেজাউল করীম, সাইফুল ইসলাম, বুলবুলি বেগম ও রিয়া রায়কে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলেও তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। ফেদার লাইট কর্মী হেলাল উদ্দিন গত ১৪ সেপ্টেম্বর নিখোঁজ হন। 'হেলালকে খুন করে গুম করা হয়েছে' এমন খবরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা ও ডিইপিজেড এ বিক্ষোভ ও ভাংচুর করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২২০৮ ঘ.