ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - তৃতীয় সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার আগামী ডিসেম্বরে ঘোষণা করবে সিটি ফাউন্ডেশন। এবার চারটি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় সিটি ফাউন্ডেশন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পুরস্কার কার্যক্রম পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা পরিষদের চেয়ারপারসন পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও বাংলাদেশে সিটি গ্র"পের কান্ট্রি অফিসার ও ব্যবস্থাপনা পরিচালক মামুন রশীদ।
ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ''এ পুরস্কারের উদ্দেশ্য হচ্ছে দেশের অর্থনীতিতে দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং ক্ষুদ্র শিল্প স্থাপনের উদ্যোগকে উৎসাহিত করা।''
মামুন রশীদ বলেন, ''সারা দেশ থেকে হাজার হাজার ক্ষুদ্র উদ্যোক্তা খুঁজে বের করে ডিসেম্বরের শেষের দিকে এক অনুষ্ঠানের মাধ্যমে 'বছরের শ্রেষ্ঠ সৃজনশীল ক্ষুদ্র ব্যবসা', 'বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা', 'বছরের শ্রেষ্ঠ নারী ক্ষুদ্র উদ্যোক্তা', ও 'বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা'
bdnews24