ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ফ্লাইট সংকট কাটিয়ে দ্রুত বিদেশে শ্রমিক পাঠানোর জন্য দেশি - বিদেশি এয়ারলাইন্সগুলোকে সরকার 'ওপেন স্কাই পলিসি' চালু করার অনুমতি দিয়েছে। বুধবার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ওই সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবর থেকে তিন মাসের জন্য এয়ারলাইন্সগুলো ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে ইচ্ছে মতো আন্তর্জাতিক ফ্লাইট চালাতে পারবে।
সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়, ওপেন স্কাই সিস্টেম চালু হওয়ার পর অনুমোদিত এয়ারলাইন্সগুলোই ফ্লাইট পরিচালনা করতে পারবে; তবে হজ ফ্লাইটসমূহ এই ব্যবস্থার আওতায় পড়বে না।
এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় সাংবিধানিক পরিষদ অধ্যাদেশ, ২০০৭ এবং বেসরকারি বিনিয়োগ বিওটি পদ্ধতিতে যাত্রাবাড়ি - গুলিস্তান ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের ওপর আইনগত দিকসমূহ আলোচনা করা হয় বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। এতে উপদেষ্টাগণ, মন্ত্রি পরিষদ সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় দেশি - বিদেশি এয়ারলাইন্সগুলো সরকারকে ওপেন স্কাই পলিসি চালু করার প্রস্তাব দেয়।
এয়ারলাইন্সগুলোর প্রস্তাবে বলা হয়, সাময়িক সময়ের জন্য এই ব্যবস্থা নেওয়া হলে এ দেশে চলাচলকারী এয়ারলাইন্সগুলো নির্দিষ্ট সংখ্যক ফ্লাইটের বদলে ইচ্ছে মতো বাড়তি ফ্লাইট পরিচালনা করতে পারবে। একই সঙ্গে চাহিদার অনুপাতে ফ্লাইট সঙ্কট দেখা দেওয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে প্রস্তুত হাজার হাজার শ্রমিক - সমস্যারও অবসান হবে।
ওই সভা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আলতাফ আলী সাংবাদিকদের জানিয়েছিলেন, বাংলাদেশ বিমানসহ মধ্যপ্রাচ্যগামী অন্যান্য এয়ারলাইন্সের আসন সংখ্যার তুলনায় বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত শ্রমিক সংখ্যা আকস্মিক বৃদ্ধি পাওয়ায় স
bdnews24