ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কয়েকটি প্রতিষ্ঠান মুনাফা তুলে নেওয়ায় এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিরুদ্ধে এসইসি তদন্ত শুরু করায় সোমবার পুঁজি বাজারের লেনদেন এক মাসের মধ্যে সর্বনিু পর্যায়ে নেমে এসেছে।
সেমবার দিনের শুরুতেই ধাক্কা খায় পুঁজি বাজার। দিনের শেষভাগেও এই মন্দাভাব বজায় ছিল। শেয়ার বাজারের সবগুলো সূচকেই এর প্রভার পড়েছেল।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "মার্চেন্ট ব্যাংকগুলো ঋণ সমন্বয় এবং কয়েকটি বিনিয়োগকারী প্রািতষ্ঠান তহবিল তুলে নেওয়ায় বাজার পড়ে গেছে।"
এবি ব্যাংকের মার্চেন্ট ব্যাংক শাখা আইন ভেঙে ব্যাংকের কয়েকজন কর্মকর্তার আত্মীয়কে ঋণ সুবিধা দিচ্ছে এমন একটি অভিযোগের তদন্ত শুরু হওয়ার পর বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩৬ দশমিক ৬৪ পয়েন্ট বা এক দশমিক ৪৩ শতাংশ কমে ২৫১১ দশমিক ৬৪ পয়েন্ট হয়। ১২ আগস্টের পর থেকে ডিএসইতে সূচকের এটাই সবচে বড় পতন।
ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৪৪ দশমিক ০৩ পয়েন্ট বা ২ দশমিক ০৭ শতাংশ কমে হয়েছে ২০৭৭ দশমিক ৯৩ পয়েন্ট।
ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৪৫ দশমিক ৩৬ পয়েন্ট বা ২ দশমিক ২১ শতাংশ কমে ১৯৯৮ দশমিক ৮৮ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) ১০৯ কোটি টাকার এক কোটি ১১ লাখ ৮৯ হাজার ৮৯০টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির দাম।
এইমস বাংলাদেশের প্রধান ইওয়ার সাইদ বলেন, "বাজার একটি সংশোধনী প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছে। কিছু বিনিয়োগকারী মুনাফা তুলে নেওয়ায় বাজার পড়ে গেছে।"
ঢাকার বাজারে সোমবার ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৩ দশমিক ১৪ শতাংশ কমে ১২৬৪ টাকা ২৫ পয়সা হয়েছে।
ডেসকোর শেয়ারের দাম কমেছে এক দশমিক ৭০ শতাংশ, হয়েছে ১১৪১ টাকা।
পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম এক দশমিক ৪৪ শতাংশ কমে হয়েছে ৬১৬ টাকা হয়। স্কয়ার ফার্মারও দাম পড়েছে, ২ দশমিক ৬৭ শতাংশ কমে ৩২৪৮ টাকা ৫০ পয়সা হয়েছে।
ব্যাংকিং খাতের মধ্যে ইউসিবিএল এর শেয়ার দশমিক ০১ শতাংশ কমে দিনশেষে হয়েছে ৪৩০২ টাকা ৫০ পয়সা।
গ্রামীণ ১ এমএফ, সাউথইস্ট ব্যাংক ও প্রাইম ব্যাংকের শেয়ারের দামও কমেছে। তবে মন্দার দিনেও এইমস মিউচুয়াল ফান্ড ও ইন্টারন্যাশনাল লিজিং এর শেয়ারের দাম বেড়েছে।
সোমবার চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জেও (সিএসই) সব শেয়ার সূচক ছিল নিুমুখী।
এ বাজারে এদিন ১৭ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়। সিএসইতে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৭৮টির দাম কমেছে এবং ৬টির দাম অপরিবর্তিত ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/২০১৩ ঘ.
bdnews24