২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাইরে থেকে চাপিয়ে দেওয়া সংস্কার টেকসই হয়না: হুয়া দু

বাইরে থেকে চাপিয়ে দেওয়া সংস্কার প্রস্তাব টেকসই হয়না বলে মন্তব্য করেছেন এশিয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি হুয়া দু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 01:54 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাইরে থেকে চাপিয়ে দেওয়া সংস্কার প্রস্তাব টেকসই হয়না বলে মন্তব্য করেছেন এশিয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি হুয়া দু। 'এশিয় ডেভলপমেন্ট আউটলুক ২০০৭' প্রতিবেদনের সর্বশেষ সংস্করণ প্রকাশ উপলক্ষে সোমবার ঢাকায় এডিবি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর 'পলিসি সাপোর্ট ইন্সট্রুমেন্ট (পিএসআই)' সংক্রান্ত চুক্তির ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুয়া দু বলেন, "সংস্কার প্রস্তাব অবশ্যই দেশের ভেতর থেকে আসতে হবে।" দারিদ্র্য বিমোচন প্রবৃদ্ধি সুবিধা (পিজিআরএফ) কার্যক্রমের পরিবর্তে পিএসআই প্রকল্প গ্রহণের ব্যাপারে বাংলাদেশকে রাজি করানোর চেষ্টা করছে আইএমএফ। যদিও এই নতুন প্রকল্পের ব্যাপারে আলাদাভাবে কোনো অর্থ বরাদ্দ দেবে না সংস্থাটি। ২০০৬ এর শেষে পিজিআরএফ কার্যক্রমের মেয়াদ শেষ হয়ে যায়। সা