২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় পুঁজিবাজারে দরপতন

বিনিয়োগকারীদের মধ্যে বিদ্যুৎ, ব্যাংক ও ওষুধ কোম্পানির শেয়ার ছেড়ে দেওয়ার প্রবণতায় সোমবার মাঝ বেলাতে ঢাকার পুঁজিবাজারে দরপতন ঘটেছে। ফলে মূলকসূচকও নিুগামী। নাম প্রকাশ না করার শর্তে পুঁজিবাজারের একজন ব্রোকার জানান, বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা দিয়েছে। মূলত গত কয়দিনে যেসব কোম্পানির শেয়ারের দাম উচ্চামাত্রায় বেড়েছিলো সেসব শেয়ারের দামই কমছে। বিনিয়োগকারীদের একটি অংশ এক খাত থেকে অন্য খাতে বিনিয়োগ করার কারণেই শেয়ারগুলোর এ দরপতন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 08:28 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিনিয়োগকারীদের মধ্যে বিদ্যুৎ, ব্যাংক ও ওষুধ কোম্পানির শেয়ার ছেড়ে দেওয়ার প্রবণতায় সোমবার মাঝ বেলাতে ঢাকার পুঁজিবাজারে দরপতন ঘটেছে। ফলে মূলকসূচকও নিুগামী। নাম প্রকাশ না করার শর্তে পুঁজিবাজারের একজন ব্রোকার জানান, বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা দিয়েছে। মূলত গত কয়দিনে যেসব কোম্পানির শেয়ারের দাম উচ্চামাত্রায় বেড়েছিলো সেসব শেয়ারের দামই কমছে। বিনিয়োগকারীদের একটি অংশ এক খাত থেকে অন্য খাতে বিনিয়োগ করার কারণেই শেয়ারগুলোর এ দরপতন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। দিনের এ ভাগ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ২৮ দশমিক ৬৬ পয়েন্ট বা এক দশমিক ১২ শতাংশ কমে ২ হাজার ৫১৯ দশমিক ৬২ পয়েন্ট পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ৪০ দশমিক ৪৭ পয়েন্ট বা এক দশমিক ৯০ শতাংশ কমে এখন ২ হাজার ৮১ দশমিক ৪৮ পয়েন্টের ঘরে। বাজারে লেনদেনকৃত ১৮১টি কোম্পানির শেয়ারের মধ্যে ৫৩টি কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে ১১৪টির। আর ১৪টির দাম অপরিবর্তিত আছে। লেনদেন হয়েছে ৭৪ কোটি এক লাখ ৮০ হাজার টাকা সমমূল্যের ৮২ লাখ ৯৮ হাজার ৬৪৭টি শেয়ার। বেলা ১২টা ২৩ মিনিট পর্যন্ত লেনদেনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক। তবে ব্যাংকটির শেয়ার এক হাজার ৩০৫ টাকা ২৫ পয়সা থেকে কমে এক হাজার ২৬০ টাকা ৫০ পয়সা হয়েছে। ডেসকোর শেয়ারের দাম এক হাজার ১৬০ টাকা ৭৫ পয়সা থেকে কমে দাঁড়িয়েছে এক হাজার ১৪১ টাকা। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের শেয়ারের দাম ৬২৫ টাকা থেকে কমে ৬১৬ টাকা হলেও ইন্টারন্যাশনাল লিজিং এর শেয়ারের দাম ৭৩৪ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৭৫১ টাকা হয়েছে। এদিকে, এআইএমএস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম ৬ টাকা ৩ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ৯ পয়সা হয়েছে। ৫৪ টাকা ৭০ পয়সায় স্থিতাবস্থায় রয়েছে গ্রামীণ ওয়ান এমএফ এর শেয়ারের দাম। অন্যদিকে লেনদেনে উল্লেখযোগ্য কোম্পানির মধ্যে প্রাইম ব্যাংক ও স্কয়ার ফার্মার শেয়ারের দাম কমলেও বেড়েছে ইউসিবিএল ও ইউনিয়ন ক্যাপিটাল এর শেয়ারের দাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এমএ/১৪১০ ঘ.