২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক ব্যবসায়ীদের লাভজনক প্রতিষ্ঠান চালু রাখতে ব্যাংকগুলোর প্রতি নির্দেশ

আটক বা পলাতক ব্যবসায়ীদের লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান যাতে চালু থাকে সেজন্য ব্যাংকগুলোর যতটুকু করণীয় তা করতে তাদেরকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ব্যাংকগুলোকে তাদের করণীয় নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। রোববার সকালে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. সালেহউদ্দিন আহমদ সাংবাদিকদের একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 09:39 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --আটক বা পলাতক ব্যবসায়ীদের লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান যাতে চালু থাকে সেজন্য ব্যাংকগুলোর যতটুকু করণীয় তা করতে তাদেরকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ব্যাংকগুলোকে তাদের করণীয় নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। রোববার সকালে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. সালেহউদ্দিন আহমদ সাংবাদিকদের একথা জানান। ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনতে 'অহেতুক' কাউকে কোন প্রশ্ন না করার জন্য এ বৈঠকে ব্যাংকারদের অনুরোধ জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আটক বা পলাতক ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখা প্রসঙ্গে গভর্ণর বলেন,"এটা ম্যানেজমেন্টের বিষয়। ভাল ও লাভজনক ব্যবসা যাতে চালু থাকে সে ব্যাপারে ব্যাংকগুলোর সজাগ দৃষ্টি রাখা উচিত।" গভর্নর পরামর্শ দিয়ে বলেন,ব্যবসা প্রতিষ্ঠান প্রধানের অনুপস্থিতিতে দ্বিতীয় মালিকের সঙ্গে আলাপ করে প্রতিষ্ঠানটি চালু রাখা যায় কিনা সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কারণ এসব ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লোক কর্মরত রয়েছে। তবে আইনগত বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।" সালেহউদ্দিন আহমদ জানান, ব্যাংকগুলোতে থাকা অতিরিক্ত তারল্য (অলস অর্থ) উন্নয়নশীল কাজে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। গভর্ণর বলেন, এক্ষেত্রে কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং আবাসন এ তিনটি খাতকে অগ্রাধিকার দেয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। তিনি বন্যার পানি নেমে যাবার সঙ্গে সঙ্গে কৃষকরা যাতে পর্যাপ্ত কৃষি ঋণ পায় সে ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেন ব্যাংকগুলোকে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে বিনিয়োগ প্রসঙ্গে গভর্ণর বলেন,"মালয়েশিয়াতে ব্যাংকগুলো এ খাতে জিডিপির ৩০ শতাংশ বিনিয়োগ করে থাকে। আমাদেরও সে লক্ষ্যকে সামনে রেখে এ খাতে বিনিয়োগ করতে হবে। " বৈঠকে বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্ণর, সব রাষ্ট্রায়ত্ব, বেসরকারী, বিশেষায়িত ও বিদেশী ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এসকে/১৫৩০ঘ.