২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন কম শেয়ার বাজারে

বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় মঙ্গলবার শেয়ার বাজারে লেনদেন কমেছে। এইমস বাংলাদেশ এর প্রধান ইওয়ার সাইদ বলেন, "সংশোধন প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাজারকে যেতে হবে। এটি খুব স্বাভাবিক। মাঝে মধ্যে মুনাফা তুলে নিলে বাজারের সক্ষমতা যাচাই হয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 02:14 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় মঙ্গলবার শেয়ার বাজারে লেনদেন কমেছে। এইমস বাংলাদেশ এর প্রধান ইওয়ার সাইদ বলেন, "সংশোধন প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাজারকে যেতে হবে। এটি খুব স্বাভাবিক। মাঝে মধ্যে মুনাফা তুলে নিলে বাজারের সক্ষমতা যাচাই হয়।" বাজারের অবস্থা ভালো দাবি করে তিনি বলেন, সেখানে শেয়ার কেনার যথেষ্ট চাপ রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই বাজার আবার চাঙা হয়ে উঠবে। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৫ দশমিক ৯৫ পয়েন্ট বা দশমিক ৯৯ শতাংশ কমে ২৫৭৪ দশমিক ৬৭ পয়েন্ট হয়। এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২২ দশমিক ৮২ পয়েন্ট বা এক দশমিক ০৬ শতাংশ কমে হয়েছে ২১২৯ দশমিক ৫৫ পয়েন্ট। ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ২৪ দশমিক ৬৪ পয়েন্ট বা এক দশমিক ১৮ শতাংশ কমে ২০৫৬ দশমিক ৯৩ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) ১৮০ কোটি টাকার ৮৮ লাখ ৩৫২টি শেয়ার লেনদেন হয়েছে। সেখানে ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দাম। ডিএসইতে লেনদেনের তালিকার শীর্ষে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ১৬ শতাংশ কমে হয়েছে ১৩৪৫ টাকা ২৫ পয়সা। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম তিন দশমিক ৫৭ শতাংশ কমে ৬৪০ টাকা ৭৫ পয়সা হয়। ডেসকোর শেয়ারের দাম দশমিক ০৪ শতাংশ কমে ১১৭২ টাকা হয়। সামিট পাওয়ারের শেয়ার ৩ দশমিক ৩৬ শতাংশ কমে হয় ১৩৭২ টাকা। সিটি ব্যাংকের শেয়ারের দাম ছয় দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৮৩০ টাকা ৭৫ পয়সা হয়েছে। এদিন প্রাইম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, স্কয়ার ফার্মা, আইএফআইসি ও ইউসিবিএল এর শেয়ারের দামও কমেছে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল ইউনাইটেড ইন্সুরেন্স, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ড । ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল বার্জার পেইন্ট, মেঘনা কনডেন্স মিল্ক ও পাইওনিয়ার ইন্সুরেন্স। মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। সিএসইতে ২৩ কোটি ৭৩ লাখ টাকার ১৪ লাখ ৭১ হাজার ১৯৫টি শেয়ার লেনদেন হয়। সিএসইতে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৮১টির কমেছে এবং সাতটির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এসএনডি/২০১৭ ঘ.