ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ফ্লাইট সংকট কাটিয়ে দ্রুত বিদেশে শ্রমিক পাঠানোর জন্য দেশি - বিদেশী এয়ারলাইন্সগুলো সরকারকে 'ওপেন স্কাই পলিসি' চালু করার প্রস্তাব দিয়েছে।
সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই প্রস্তাব দেওয়া হয় বলে জানা গেছে।
এয়ারলাইন্সগুলোর প্রস্তাবে বলা হয়, সাময়িক সময়ের জন্য এই ব্যবস্থা নেওয়া হলে এ দেশে চলাচলকারী এয়ারলাইন্সগুলো নির্দিষ্ট সংখ্যক ফ্লাইটের বদলে ইচ্ছে মতো বাড়তি ফ্লাইট পরিচালনা করতে পারবে। একই সঙ্গে চাহিদার অনুপাতে ফ্লাইট সঙ্কট দেখা দেওয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে প্রস্তুত হাজার হাজার শ্রমিক - সমস্যারও অবসান হবে।
সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শেখ আলতাফ আলী। উপস্থিতি ছিলেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব), বাংলাদেশ বিমান, সৌদিয়া, এমিরেটস, জিএমজি এয়ারলাইন্স, প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়, পররাষ্ট্র মন্ত্রনালয় প্রতিনিধিবৃন্দ।
সভা শেষে শেখ আলতাফ আলী সাংবাদিকদের জানান, বাংলাদেশ বিমানসহ মধ্যপ্রাচ্যগামী অন্যান্য এয়ারলাইন্সের আসন সংখ্যার তুলনায় বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত শ্রমিক সংখ্যা আকস্মিক বৃদ্ধি পাওয়ায় স
bdnews24