২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঝবেলাতেই পুঁজিবাজার চাঙ্গা

ব্যাংক ও বিদ্যুৎ খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণের কারণে মাঝদিনেই চাঙা হয়ে উঠেছে ঢাকার পুঁজিবাজার। অবশ্য বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতার জন্য লেনদেন শুরুর আধঘণ্টার মধ্যেই বাজার পড়ে যেতে শুরু করেছিল। তবে ১১টার দিকে বাজারে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসে। এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ২২ দশমিক ৯৮ পয়েন্ট বা দশমিক ৯৯ শতাংশ বেড়ে দু হাজার ৫৫১ দশমিক ৪৭ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১৫ দশমিক ০৭ পয়েন্ট বা দশমিক ৭১ শতাংশ বেড়ে দু হাজার ১২৯ দশমিক ৬৭ পয়েন্টের ঘরে অবস্থান করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 07:51 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ব্যাংক ও বিদ্যুৎ খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণের কারণে মাঝদিনেই চাঙা হয়ে উঠেছে ঢাকার পুঁজিবাজার। অবশ্য বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতার জন্য লেনদেন শুরুর আধঘণ্টার মধ্যেই বাজার পড়ে যেতে শুরু করেছিল। তবে ১১টার দিকে বাজারে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসে। এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ২২ দশমিক ৯৮ পয়েন্ট বা দশমিক ৯৯ শতাংশ বেড়ে দু হাজার ৫৫১ দশমিক ৪৭ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১৫ দশমিক ০৭ পয়েন্ট বা দশমিক ৭১ শতাংশ বেড়ে দু হাজার ১২৯ দশমিক ৬৭ পয়েন্টের ঘরে অবস্থান করছে। মাঝবেলা পর্যন্ত ১০৭ কোটি টাকার সমমূল্যমানের ৪৯ লাখ ৫৬ হাজার ৭২১টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনকৃত ১৪৭টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ৩৬টির এবং ১০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। বেলা ১১টা ৪৩ মিনিট পর্যন্ত লেনদেনে সবার ওপরে ছিল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। বুধবার এই প্রতিষ্ঠানের শেয়ার সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে। সোমবারের ৬৩১ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে এর দাম হয়েছে ৬৬২ টাকা। লেনদেনের দিক থেকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের পরপরই রয়েছে ব্র্যাক ব্যাংক, এবি ব্যাংক, সামিট পাওয়ার ও ডেসকো। ব্র্যাক ব্যাংকের শেয়ার এক হাজার ১১৫ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে এক হাজার ১৫৭ টাকা হয়েছে। তবে ২ হাজার ৩৫৮ টাকা ৫০ পয়সা থেকে কমে দুই হাজার ৩৫০ টাকা হয়েছে এবি ব্যাংকের শেয়ার। এ ছাড়া সামিট পাওয়ারের শেয়ারের দাম এক হাজার ৩৯৯ টাকা ২৫ পয়সা থেকে কমে এক হাজার ৩৫৫ টাকায় লেনদেন হচ্ছে। তবে ডেসকোর শেয়ার এক হাজার ১৪৭ টাকা থেকে বেড়ে এক হাজার ১৫৮ টাকা ৭৫ পয়সা হয়েছে। সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউসিবিএল