২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা তৃতীয় দিন শেয়ার বাজার চাঙ্গা

বিনিয়োগকারীরা বিদ্যুৎ ও ব্যাংকিং খাতে বেশি শেয়ার কেনায় মঙ্গলবার টানা তৃতীয় দিন শেয়ার বাজারে লেনদেন চাঙ্গা ছিল। আইডিএলসি ফাইন্যান্স এর মহাব্যবস্থাপক আরিফ খান বলেন, "বিনিয়োগের ব্যাপারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। বিভিন্ন খাতের শেয়ার থেকে মুনাফা পেয়ে ছোট বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বেড়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 03:46 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীরা বিদ্যুৎ ও ব্যাংকিং খাতে বেশি শেয়ার কেনায় মঙ্গলবার টানা তৃতীয় দিন শেয়ার বাজারে লেনদেন চাঙ্গা ছিল। আইডিএলসি ফাইন্যান্স এর মহাব্যবস্থাপক আরিফ খান বলেন, "বিনিয়োগের ব্যাপারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। বিভিন্ন খাতের শেয়ার থেকে মুনাফা পেয়ে ছোট বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বেড়েছে।" তিনি আরও বলেন, "বেশিরভাগ প্রতিষ্ঠানেরই মুনাফার হার সন্তোষজনক ছিল। বাজারের পরিস্থিতি অস্বাভাবিক নয়। বিদ্যুৎ খাতে বেশি লাভের আশায় বিনিয়োগকারীরা এ খাতের শেয়ারের প্রতি বেশি আগ্রহী।" সিমেন্ট, ওষুধ ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেনে ওঠানামা ছিল। অন্যদিকে তথ্য-প্রযুক্তি খাতের শেয়ারের দাম পড়তি অব্যাহত রয়েছে। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৭ দশমিক ৩৫ পয়েন্ট বা এক দশমিক ১৪ শতাংশ বেড়ে ২৪২৫ দশমিক ৭৭ পয়েন্ট হয়। এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২৬ দশমিক ৪২ পয়েন্ট বা এক দশমিক ৩২ শতাংশ বেড়ে ২০২৭ দশমিক ৫৬ পয়েন্ট হয়। আকর্ষনীয় ডিএসই--২০ ব্লুচিপ শেয়ার সূচক ২৪ দশমিক ৪৯ পয়েন্ট বা এক দশমিক ২৫ শতাংশ বেড়ে ১৯৮২ দশমিক ৮৮ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৮০ কোটি টাকা। এদিন ৮০ লাখ ৭৯ হাজার ৫৯২টি শেয়ার লেনদেন হয়। মঙ্গলবার ডিএসইতে ৯৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দাম। চামড়া -জুতা, ব্যাংক ও বিদ্যুৎ খাতের ওপর ভর করে চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) মূল শেয়ার সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল। মঙ্গলবার সিএসইতে ২২ কোটি ২৭ লাখ ২১ হাজার টাকার ১৪ লাখ ৩৯ হাজার ৮৯৫টি শেয়ার লেনদেন হয়। সিএসইতে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬৩টির দাম কমেছে এবং ১১টির দাম অপরিবর্তিত ছিল। পাওয়ার গ্রিড এর শেয়ারের দাম ৩ দশমিক ৩২ শতাংশ বেড়ে হয়েছে ৬১৩ টাকা। ডেসকোর শেয়ারের দাম দশমিক ৪২ শতাংশ বেড়ে ১১৫৭ টাকা ২৫ পয়সা হয়। সামিট পাওয়ারের শেয়ারের দাম এক দশমিক ৭৬ শতাংশ বেড়ে ১৫১০ টাকা ৭৫ পয়সা হয়। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৪ দশমিক ৫২ শতাংশ বেড়ে ১০৩৯ টাকা হয়। এটাই এপর্যন্ত ব্যাংকটির সর্বোচ্চ শেয়ার মূল্য। ন্যাশনাল ব্যাংকের শেয়ার ৬ দশমিক ১৭ শতাংশ বেড়ে ১১৫৬ টাকা ৫০ পয়সা হয়েছে। গত এক বছরের মধ্যে এদিন ব্যাংকটির শেয়ার সবচেয়ে বেশিদামে বিক্রি হয়। ইউসিবিএল এর শেয়ার ৯ দশমিক ৪২ শতাংশ বেড়ে ৪৩৮৯ টাকা ৫০ পয়সা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএইচবি/২১৪০ ঘ.