২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের হাসান তানভীর ফ্যাশনওয়্যারের শ্রমিকরা রোববার বিকেলে ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 04:19 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

গাজীপুর, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের হাসান তানভীর ফ্যাশনওয়্যারের শ্রমিকরা রোববার বিকেলে ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গার্মেন্টস কর্তৃপক্ষ গত মে, জুন ও জুলাই মাসের ওভারটাইমের টাকা পরিশোধ করেনি। এছাড়া অনেক কর্মচারীর জুন ও জুলাই মাসের বেতনও বাকি রয়েছে। রোববার বকেয়া টাকা দেওয়ার কথা থাকলেও তা না পেয়ে শ্রমিকরা বিকাল ৫টার দিকে কারখানা সংলগ্ন ঢাকা-গাজীপুর সড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করেন। এতে প্রায় আধঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে জয়দেবপুর থানা পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষ আগামী ২৫ আগস্ট বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্র"তি দিলে পরিস্থিতি শান্ত হয়। এ প্রসঙ্গে কারখানাটির উৎপাদন ব্যবস্থাপক মো. কালাম বলেন, "গত কয়েকমাস লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন না হওয়ায় কারখানা আর্থিক সঙ্কটে পড়েছে। তাই সময়মতো পাওনা পরিশোধ করা যায়নি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১১৪ ঘ.