ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমদানি ঋণের সুদের হার কমানোর ফলে ব্যাংকিং ব্যবসায় কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না।
ভোগ্যপণ্য আমদানি ঋণের সুদের হার নির্ধারণ করে দেওয়ায় বাণিজ্যিক ব্যাংক প্রধানদের কেন্দ্রীয় ব্যাংকের সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। তবে তিনি এও বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের একার পক্ষে পণ্যমূল্য কমানো সম্ভব নয়। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে ব্যবসায়ীদের সহযোগিতা দরকার।
শনিবার রাজধানীর সচিবালয় রোডে এশিয়াটিক সোসাইটিতে সংস্থাটির উদ্যোগে ''ব্যরিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মারক বক্তৃতা' অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গভর্নর।
তিনি বলেন, ''এ কথা ঠিক যে, আমদানি ঋণের সুদের হার কমানো অনেকেরই পছন্দ হয়নি। কিন্তু ভয়াবহ বন্যাসহ দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে জাতীয় স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।''
নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যে ব্যাংক ঋণের সুদের হার ১২ শতাংশ নির্ধারণ করে দেওয়ায় পণ্যমূল্য কমবে না
bdnews24