২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো কোম্পানিগুলোর শেয়ারের দাম ঊর্ধ্বমুখী

পুঁজিবাজারে সামিট পাওয়ার ও এবি ব্যাংক লেনদেনে ধারাবাহিকতা ধরে রেখেছে। ফলে এই দুই কোম্পানির শেয়ার দর বৃহস্পতিবার ছিল উর্ধ্বমুখী। দাম বাড়ছে অন্য ভালোমানের শেয়ারেরও। তাই দিনের মাঝমাঝিতে ঢাকার পুঁজিবাজার চাঙা। এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক বুধবারের তুলনায় আট দশমিক ৬৪ পয়েন্ট বা দশমিক ৩৬ শতাংশ বেড়ে দুই হাজার ৩৫৩ দশমিক ৭১ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১০ দশমিক ৯৩ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৪৪ দশমিক ৮২ পয়েন্টের ঘরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 08:13 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- পুঁজিবাজারে সামিট পাওয়ার ও এবি ব্যাংক লেনদেনে ধারাবাহিকতা ধরে রেখেছে। ফলে এই দুই কোম্পানির শেয়ার দর বৃহস্পতিবার ছিল উর্ধ্বমুখী। দাম বাড়ছে অন্য ভালোমানের শেয়ারেরও। তাই দিনের মাঝমাঝিতে ঢাকার পুঁজিবাজার চাঙা। এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক বুধবারের তুলনায় আট দশমিক ৬৪ পয়েন্ট বা দশমিক ৩৬ শতাংশ বেড়ে দুই হাজার ৩৫৩ দশমিক ৭১ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১০ দশমিক ৯৩ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৪৪ দশমিক ৮২ পয়েন্টের ঘরে। মাঝ দিন পর্যন্ত লেনদেনকৃত ১৭৮টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ৫৩টির এবং ২০টি কোম্পানির শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত। বেলা ১২টা ৩২ মিনিট পর্যন্ত লেনদেনে শীর্ষে রয়েছে সামিট পাওয়ার। কোম্পানিটির রাইট শেয়ার দেওয়ার ঘোষণায় বৃহস্পতিবার এর প্রতি শেয়ার এক হাজার ৪৫০ টাকা থেকে বেড়ে এক হাজার ৪৬৫টাকা ৫০ পয়সা হয়েছে। ডেসকো, ব্র্যাক ব্যাংক, এবি ব্যাংক ও পদ্মা অয়েলের অবস্থান ছিল সামিট পাওয়ারের পর পরই। ডেসকোর প্রতি শেয়ারের দাম এক টাকা কমে ৯৭৬ টাকা হয়েছে। মূলত মুনাফা তুলে নেওয়ার কারণেই এ কোম্পানির শেয়ারের দাম কিছুটা কমে গেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। অন্যদিকে, ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৯২৯ টাকা ৭৫ পয়সায় অপরিবর্তিত রয়েছে। গত ছয় মাসে এবি ব্যাংকের মুনাফা বাড়ার খবরে বিনিয়োগকারীদের নজর ব্যাংকটির দিকে। তৃতীয় দিনের মতো দাম বেড়েছে এ ব্যাংকের শেয়ারের। বুধবার দিন শেষে এক হাজার ৫৫৬ টাকা ২৫ পয়সায় এর প্রতি শেয়ার লেনদেন হলেও বৃহস্পতিবার দাম ছিল এক হাজার ৭২০ টাকা। এ ছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি পদ্মা অয়েলের দাম ৮৫৭ টাকা থেকে এক লাফে বেড়ে ৯২৯ টাকা ৫০ পয়সা হয়েছে। মূলত মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলের বেশ কিছু শেয়ার বিক্রির খবরে দাম বাড়তে শুরু করে এ কোম্পানিরও। শেয়ার ছাড়ার ব্যাপারে সরকার অনুমোদন দেবে এ অনুমানে দাম বেড়েছে বাজারে এআইএমএস ওয়ান মিউচ্যুয়াল ফান্ডেরও। তবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের শেয়ার কিছুটা পড়ে গেছে। উত্তরা ব্যাংক, বেক্সিমকো ফার্মা ও হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের দামও বাড়ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এসকে/১৪০৫ ঘ.