ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৩৪ কর্মকর্তার পদোন্নতির বিষয়ে বিবেচনার জন্য দুর্নীতি দমন কমিশনের প্র্রতিবেদন চেয়েছে অর্থ মন্ত্রণালয়।
দুর্নীতি দমন কমিশনে পাঠানো চিঠিতে ঢাকা, চট্রগ্রাম ও খুলনা কর অঞ্চলের ওই ৩৪ কর্মকর্তার বিষয়ে কমিশনের হালনাগাদ প্রতিবেদন চাওয়া হয়। ওই কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ অথবা মামলা আছে কিনা চিঠিতে জানতে চাওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে গত ৩০ জুলাই এই চিঠি পাঠানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএইচবি/এমএইচবি/২৩৪৫ ঘ.
bdnews24