২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে ব্যাংক ঋণের সুদের হার কমলো

নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে ব্যাংক ঋণের সুদের হার কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক । বন্যার কারণে আমদানি স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। আগে ব্যাংকগুলোতে পণ্য আমদানিতে সুদের হার ছিল সর্বোচ্চ শতকরা ১৬ টাকা। মঙ্গলবার থেকে তা কমিয়ে সর্বোচ্চ শতকরা ১২ টাকা করা হয়েছে। মঙ্গলবারই প্রজ্ঞাপনটি জরুরিভিত্তিতে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুর্শিদ কুলি খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগে যে পণ্য আমদানি করতে একশ কোটি টাকা লাগতো এখন তার জন্য ৯৬ কোটি টাকা লাগবে। এ ৪ কোটি টাকা সাশ্রয়ের সুফল সাধারণ মানুষ পায় কিনা তা বাংলাদেশ ব্যাংক কঠোরভাবে তদারক করবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 10:42 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে ব্যাংক ঋণের সুদের হার কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক । বন্যার কারণে আমদানি স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। আগে ব্যাংকগুলোতে পণ্য আমদানিতে সুদের হার ছিল সর্বোচ্চ শতকরা ১৬ টাকা। মঙ্গলবার থেকে তা কমিয়ে সর্বোচ্চ শতকরা ১২ টাকা করা হয়েছে। মঙ্গলবারই প্রজ্ঞাপনটি জরুরিভিত্তিতে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুর্শিদ কুলি খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগে যে পণ্য আমদানি করতে একশ কোটি টাকা লাগতো এখন তার জন্য ৯৬ কোটি টাকা লাগবে। এ ৪ কোটি টাকা সাশ্রয়ের সুফল সাধারণ মানুষ পায় কিনা তা বাংলাদেশ ব্যাংক কঠোরভাবে তদারক করবে।" কেন্দ্রীয় ব্যাংকের 'আমদানী অর্থায়নে সুদ হার নির্ধারণ' শীর্ষক প্রজ্ঞাপনে বলা হয়, "ভয়াবহ বন্যার কারণে দেশের অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা মারাত