২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্চয়পত্রের কর নিয়ে বিভ্রান্তি দূর করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

সঞ্চয়পত্রের মুনাফার উপর থেকে উৎসে কর কাটা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে শিগগিরই ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের আয়কর অণু বিভাগের সদস্য আলী আহমদ রোববার তার কার্যালয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''ব্যাংকগুলো এনবিআরের প্রজ্ঞাপন না বুঝে সঞ্চয়পত্রের মুনাফার উপর থেকে উৎসে কর কেটে নিচ্ছে। এ কারণে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে আমানতকারীদের মধ্যে। এ জটিলতা দূর করতে আগামী কয়েকদিনের মধ্যে সব ব্যাংকের প্রধান নির্বাহী অথবা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 02:30 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সঞ্চয়পত্রের মুনাফার উপর থেকে উৎসে কর কাটা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে শিগগিরই ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের আয়কর অণু বিভাগের সদস্য আলী আহমদ রোববার তার কার্যালয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''ব্যাংকগুলো এনবিআরের প্রজ্ঞাপন না বুঝে সঞ্চয়পত্রের মুনাফার উপর থেকে উৎসে কর কেটে নিচ্ছে। এ কারণে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে আমানতকারীদের মধ্যে। এ জটিলতা দূর করতে আগামী কয়েকদিনের মধ্যে সব ব্যাংকের প্রধান নির্বাহী অথবা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।" আলী আহমদ বলেন, ''এনবিআরের প্রজ্ঞাপনে পরিষ্কার বলা হয়েছে, ২০০৪ সালের ১ জুলাই থেকে ২০০৭ সালের ১ জুলাই পর্যন্ত এবং এর পরে বিভিন্ন মেয়াদের যে সব সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ হবে সেগুলোর মুনাফার উপর থেকে ১০ শতাংশ হারে উৎসে কর কাটতে হবে। কিন্তু ব্যাংকগুলো এর আগের মেয়াদের সঞ্চয়পত্রের মুনাফা থেকেও ১০ শতাংশ হারে কর কেটে রাখছে। এটি নিয়েই সৃষ্টি হয়েছে জটিলতা।'' প্রসঙ্গত, সঞ্চয়পত্রের কর নিয়ে বিভ্রান্তি দূর করতে স