ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এবি ব্যাংক ও এবি ব্যাংক ফাউন্ডেশনের হাতে থাকা আইএফআইসি ব্যাংকের শেয়ার লেনদেনের ওপর কেন্দ্রীয় ব্যাংক নিষেধাজ্ঞা আরোপ করায় বুধবার পুঁজিবাজারে লেনদেন কমেছে।
এআইএমএস বাংলাদেশ এর প্রধান নির্বাহী ইওয়ার সাইদ বলেন, "বাজার একটি সংশোধনী প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।"
তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধের ফলে বাজারে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে।
এবি ব্যাংক ও এবি ব্যাংক ফাউন্ডেশন অবৈধভাবে আইএফআইসি ব্যাংকের ১৮ শতাংশ শেয়ারের মালিক হয়েছে-এই অভিযোগে কেন্দ্রীয় ব্যাংক স
bdnews24