২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা ব্যাংকের তিন জনের শেয়ার হস্তান্তর স্থগিত

যমুনা ব্যাংকের এক উদ্যোক্তাসহ তিন জনের ১৩ শতাংশ শেয়ার হস্তান্তর স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন লংঘনের অভিযোগে বুধবার কেন্দ্রীয় ব্যাংক এই তিন পরিচালকের শেয়ার হস্তান্তর স্থগিত করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 04:54 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যমুনা ব্যাংকের এক উদ্যোক্তাসহ তিন জনের ১৩ শতাংশ শেয়ার হস্তান্তর স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন লংঘনের অভিযোগে বুধবার কেন্দ্রীয় ব্যাংক এই তিন পরিচালকের শেয়ার হস্তান্তর স্থগিত করে। যে তিন জনের শেয়ার হস্তান্তর স্থগিত করা হয়েছে তারা হলেন, শাহীন মাহমুদ, তার স্ত্রী তাসমিন মাহমুদ, ও নাসরিন আকতার চৈৗধুরী (তাসমিন মাহমুদের বোন)। বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত একটি চিঠি বুধবার যমুনা ব্যাংকে পাঠানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বুধবার রাতে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''ব্যাংক কোম্পানি আইনে একজন পরিচালক অথবা একই পরিবারের সদস্যদের কাছে ১০ শতাংশের বেশী শেয়ার থাকতে পারে না। বাংলাদেশ ব্যাংক তদন্ত করে দেখেছে এই তিন জনের কাছে যমুনা ব্যাংকের ১৩ শতাংশ শেয়ার রয়েছে। এ কারণেই তাদের শেয়ার হস্তান্তর স্থগিত করা হয়েছে।'' বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএইচবি/এমএইচবি/২২৪২ ঘ.