২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার পুঁজিবাজারে মিশ্রভাব

ব্যাংক, বিদ্যুৎ ও ওষুধ খাতের বড় কোম্পানির শেয়ার লেনদেনে পতনে পুঁজিবাজারে সাধারণ মূল্যসূচক কিছুটা পড়তির দিকে। তবে চাহিদা ভালো বলে সার্বিক সূচক কাটা এখনও চাঙা। সব মিলিয়ে ঢাকার পুঁজিবাজারে বিরাজ করছে মিশ্রভাব। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুটা ভালো হলেও ঘণ্টাখানেকের মধ্যেই বাজার পড়তে শুরু করে। এর প্রভাবে দিনের মাঝামাঝিতে এসে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক চার দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ কমে দুই হাজার ৩১৭ দশমিক ৩৭ পয়েন্ট এর ঘরে অবস্থান নেয়। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক প্রায় অপরিবর্তিত রয়েছে। এ সময়ের মধ্যে দশমিক ০২ পয়েন্ট বা দশমিক ০০১ শতাংশ কমে এক হাজার ৮৯৬ দশমিক ৯৫ পয়েন্ট হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 07:29 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ব্যাংক, বিদ্যুৎ ও ওষুধ খাতের বড় কোম্পানির শেয়ার লেনদেনে পতনে পুঁজিবাজারে সাধারণ মূল্যসূচক কিছুটা পড়তির দিকে। তবে চাহিদা ভালো বলে সার্বিক সূচক কাটা এখনও চাঙা। সব মিলিয়ে ঢাকার পুঁজিবাজারে বিরাজ করছে মিশ্রভাব। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুটা ভালো হলেও ঘণ্টাখানেকের মধ্যেই বাজার পড়তে শুরু করে। এর প্রভাবে দিনের মাঝামাঝিতে এসে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক চার দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ কমে দুই হাজার ৩১৭ দশমিক ৩৭ পয়েন্ট এর ঘরে অবস্থান নেয়। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক প্রায় অপরিবর্তিত রয়েছে। এ সময়ের মধ্যে দশমিক ০২ পয়েন্ট বা দশমিক ০০১ শতাংশ কমে এক হাজার ৮৯৬ দশমিক ৯৫ পয়েন্ট হয়েছে। বেলা ১১টা ৩৭ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে মোট ৪২ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার। মঙ্গলবার দিনশেষে লেনদেনের এ অঙ্ক ছিল ১১৯ কোটি টাকা। দিনের মাঝামাঝি পর্যন্ত ১৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ৫১টির এবং পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত। এদিকে, দ্বিতীয় দিনের মতো স্কয়ার ফার্মার শেয়ারের দাম কমেছে। বুধবার মাঝদিনে এ প্রতিষ্ঠানটির শেয়ার পাঁচ হাজার ৮৬ টাকা ৭৫ পয়সা থেকে কমে চার হাজার ৯৪৮ টাকায় দাঁড়িয়েছে। সামিট পাওয়ারের শেয়ারের দামও এক হাজার ২৯০ টাকা থেকে কমে এক হাজার ২৩৫ টাকা হয়েছে। তবে দাম বেড়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ারের। ব্যাংকটির শেয়ার ৯৩২ টাকা থেকে বেড়ে ৯৩৩ টাকা হয়েছে। এ ছাড়া পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের শেয়ার ৫৫৫ টাকা থেকে কমে ৫৫০ টাকায় লেনদেন হচ্ছে। এবি ব্যাংকের শেয়ার এক হাজার ৪৪৯ টাকা থেকে কমে এক হাজার ৩৮৮ টাকা, সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের দুই হাজার ৪৭৪ টাকা থেকে বেড়ে দুই হাজার ৫৮২ টাকা হয়েছে। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের ঘোষণায় গত দু'দিন ইউসিবিএল এর শেয়ারের দাম বাড়লেও বুধবার কিছুটা কমেছে। তবে ন্যাশনাল ব্যাংক, অ্যাপেক্স ফুটওয়্যার এবং ইস্টার্ণ ব্যাংকের শেয়ার গত দিনের তুলনায় বেশি দামে লেনদেন হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এসকে/১৩২০ ঘ.