২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার লেনদেন হ্রাস পাওয়ায় মাঝদিনে পুঁজিবাজারে মন্দা

ব্যাংক, বিদ্যুৎ ও ওষুধ কোম্পানির শেয়ার লেনদেন হ্রাস পাওয়ায় দিনের মাঝামাঝিতে এসে ঢাকার পুঁজিবাজারে এর প্রভাব পড়েছে। ফলাফল " পুুঁজিবাজারে মন্দা "। সোমবার লেনদেন শুরুর পর থেকেই বাজারে মন্দাভাব দেখা দেয়। তবে ঘণ্টাখানেকের মধ্যে বাজার কিছুটা চাঙা হয়ে ওঠলেও এখনও রোববারের তুলনায় মূল্যসূচক ৪০ পয়েন্ট নিচে রয়ে গেছে। বেলা বারোটা পর্যন্ত ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ১৮ দশমিক ৯১ পয়েন্ট বা দশমিক ৮০ শতাংশ কমে দুই হাজার ৩৩৪ দশমিক ৪৫ পয়েন্টের ঘরে অবস্থান করছিল। ডিএসআই বা সার্বিক মূল্যসূচক কমেছে ১৭ দশমিক ৯৬ পয়েন্ট বা দশমিক ৯৩ শতাংশ। বদৌলতে এখন সার্বিক মূল্যসূচকের কাটা এক হাজার ৯০৬ দশমিক ৭৪ এর ঘরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 07:35 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ব্যাংক, বিদ্যুৎ ও ওষুধ কোম্পানির শেয়ার লেনদেন হ্রাস পাওয়ায় দিনের মাঝামাঝিতে এসে ঢাকার পুঁজিবাজারে এর প্রভাব পড়েছে। ফলাফল "পুুঁজিবাজারে মন্দা"। সোমবার লেনদেন শুরুর পর থেকেই বাজারে মন্দাভাব দেখা দেয়। তবে ঘণ্টাখানেকের মধ্যে বাজার কিছুটা চাঙা হয়ে ওঠলেও এখনও রোববারের তুলনায় মূল্যসূচক ৪০ পয়েন্ট নিচে রয়ে গেছে। বেলা বারোটা পর্যন্ত ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ১৮ দশমিক ৯১ পয়েন্ট বা দশমিক ৮০ শতাংশ কমে দুই হাজার ৩৩৪ দশমিক ৪৫ পয়েন্টের ঘরে অবস্থান করছিল। ডিএসআই বা সার্বিক মূল্যসূচক কমেছে ১৭ দশমিক ৯৬ পয়েন্ট বা দশমিক ৯৩ শতাংশ। বদৌলতে এখন সার্বিক মূল্যসূচকের কাটা এক হাজার ৯০৬ দশমিক ৭৪ এর ঘরে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে মোট ৬৪ কোটি ৩৩ লাখ ৬০ হাজার টাকা। রোববার লেনদেনের এ অঙ্ক ছিল ১৫৬ কোটি টাকা। আর মোট শেয়ার লেনদেন হয়েছে ১৬৫টি প্রতিষ্ঠানের। যার মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ১০৫টির এবং ১৬টি প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে অপরিবর্তিত। লেনদেনের খাতায় শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক এবং সামিট পাওয়ার। এর পরই রয়েছে ইউসিবিএল ও ডেসকোর নাম। স্কয়ার ফার্মার শেয়ারের দাম পাঁচ হাজার ২৫৪ টাকা ৭৫ পয়সা থেকে কমে পাঁচ হাজার ২১১ টাকা হয়েছে। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দামও ৯৫২ টাকা ৭৫ পয়সা থেকে কমে ৯৪৭ টাকা হয়েছে। সামিট পাওয়ারের শেয়ার এক হাজার ৩০১ টাকা ৭৫ পয়সা থেকে কিছুটা কমে এক হাজার ৩০১ টাকায় দাঁড়িয়েছে। তবে দাম বেড়েছে ইউসিবিএল এর শেয়ার। এ প্রতিষ্ঠানটির শেয়ার তিন হাজার ৫৩৫ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে তিন হাজার ৫৬৯টাকা হয়েছে। এ ছাড়া ডেসকোর শেয়ার ৯৬০ টাকা থেকে কমে ৯৩৮ টাকা হয়েছে। উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এবি ব্যাংক, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এবং পূবালী ব্যাংকের শেয়ারের দাম কমেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এসকে/১৩২৪ ঘ.