ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার গত অর্থবছরের শেষ মুহূর্তে ব্যয় বাড়ালেও বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডপি) বাস্তবায়নের হার বিগত বছরগুলোর গড় হারকে ছুঁতে পারেনি।
২০০৬-০৭ অর্থবছরের সংশোধিত এডিপিতে বরাদ্দ ২১ হাজার ৬০০ কোটি টাকার মধ্যে শেষ পর্যন্ত মাত্র ১৮ হাজার ২৪ কোটি টাকা খরচ হয়েছে যা সংশোধিত এডিপির ৮৩ দশমিক ৪৪ শতাংশ। এই হার গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন।
বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, বাংলাদেশের উন্নয়ন সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠান ও ঋণদান সংস্থাসহ অর্থনীতিবিদরা অর্থবছরের শেষ সময়ে সরকারের তড়িঘড়ি ব্যয় বৃদ্ধির সমালোচনা করে বলেছেন এর ফলে দুর্নীতি বেড়ে যেতে পারে।
দারিদ্র বিমোচন কৌশলপত্রের অন্যতম প্রণেতা, অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান এ বিষয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেষ মুহূর্তে তড়িঘড়ি ব্যায়ের ফলে উন্নয়ন কার্যক্রমের গুণগত মান ক্ষুণ
bdnews24