২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনুষ্ঠানিকভাবে পিএলসি হলো বিমান

বাংলাদেশ বিমানকে সোমবার আনুষ্ঠানিকভাবে পাবলিক লিমিটেড কোম্পানিতে (পিএলসি) রূপান্তরিত করা হয়েছে। যৌথ মূলধনী কোম্পানীসমূহের রেজিস্ট্রার ড. মাহফুজুল হক সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৯৯৪ সালের কোম্পানী আইন অনুযায়ী বিমানকে আজ পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে সনদপত্র দিয়েছি।" এর আগে তিনি বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. এমএ মোমেনকে ওই সনদপত্র হস্তান্তর করেন। পিএলসিতে পরিণত হওয়ার পর এখন থেকে বাংলাদেশ বিমান করপোরেশনের নতুন নাম হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 08:04 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বাংলাদেশ বিমানকে সোমবার আনুষ্ঠানিকভাবে পাবলিক লিমিটেড কোম্পানিতে (পিএলসি) রূপান্তরিত করা হয়েছে। যৌথ মূলধনী কোম্পানীসমূহের রেজিস্ট্রার ড. মাহফুজুল হক সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৯৯৪ সালের কোম্পানী আইন অনুযায়ী বিমানকে আজ পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে সনদপত্র দিয়েছি।" এর আগে তিনি বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. এমএ মোমেনকে ওই সনদপত্র হস্তান্তর করেন। পিএলসিতে পরিণত হওয়ার পর এখন থেকে বাংলাদেশ বিমান করপোরেশনের নতুন নাম হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। (বিস্তারিত) রেজিস্ট্রার জানান, লোকসানি এয়ারলাইন্সটি মাত্র ৭০০ টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করছে। তবে এর অনুমোদিত মূলধনের পরিমান ১৫ হাজার কোটি টাকা। ২০০৬ সালের জুন পর্যন্ত বিমানের লোকসানের পরিমান ছিল রেকর্ড ১২ কোটি আমেরিকান ডলারের বেশি। চলতি মাসের শুরুতে বাংলাদেশ বিমান করপোরেশনকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের জন্য রাষ্ট্রপতি একটি অধ্যাদেশ জারি করেন। মাহফুজুল হক বলেন, "নবগঠিত কোম্পানির কাছে সব দায়ভার হস্তান্তরের জন্য তারা একটি বিক্রয় চুক্তি সাক্ষর করবে। বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানের ব্যবস্থাপনা পরিচালকের মধ্যে এই চুক্তি সাক্ষর হবে।" তিনি বলেন, "প্রক্রিয়াটি সম্পন্ন করতে আরও কিছু দিন সময় লাগবে।" মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের নেতৃত্বে সাত সদস্যের বিমান পরিচালনা পর্ষদ গঠন করা হবে। অন্যান্য সদস্যরা হলেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শেখ আলতাফ আলী, জ্বালানী সচিব এএমএম নাসির উদ্দিন, বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মুহাম্মদ তারিক, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. ফখরুল ইসলাম। বিমানের মহাব্যবস্থাপক এমএ মোমেন নবগঠিত প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তার পদে কাজ করবেন। তবে তাৎক্ষণিক মন্তব্যের জন্য যোগাযোগ করে মোমেনকে পাওয়া যায়নি। স্বাধীনতার মাত্র একমাস পর ১৯৭২ সালের জানুয়ারিতে একটি ভিন্তাজ ডাকোটা ডিসি-৩ উড়োজাহাজ নিয়ে বিমান আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/বিআর/টিএইচ/জিএনএ/১৭০০ ঘ.