ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আনুষ্ঠানিকভাবে পাবলিক লিমিটেড কোম্পানিতে (পিএলসি) রূপান্তরিত করা হয়েছে।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বাংলাদেশ বিমান করপোরেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০০৭ জারি করে বিমানকে কোম্পানি করার ঘোষণা দেন।
বুধবার রাষ্ট্রপতি স্বাক্ষরিত অধ্যাদেশটি আইন মন্ত্রণালয় গেজেট আকারে প্রকাশ করে বলেছে অবিলম্বে এটি কার্যকর হবে। এর মাধ্যমে ১৯৭৭ সালের এ সংক্রান্ত অধ্যাদেশ সংশোধন করা হলো।
সংশোধিত অধ্যাদেশটি জারি হওয়ার পর বাংলাদেশ বিমান 'বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড' নামে পরিচিতি পাবে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক এমএ মোমেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে স
bdnews24