২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রায় সব পণ্যের দাম বেড়েছে গত এক মাসে

পাম অয়েল, রসুন ও চিনি ছাড়া গত একমাসে প্রায় সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের মনিটরিং কমিটির বৈঠক শেষে কমিটির প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তাকীম সাংবাদিকদের একথা বলেন। বৈঠক শেষে অতিরিক্ত সচিব বলেন, "বৈঠকে ১৭টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের বিষয়ে পর্যালোচনা হয়েছে। এতে দেখা গেছে, ভোজ্য তেল (পামওয়েল), রসুন ও চিনির দাম কমেছে। তবে বাকি সবগুলো পণ্যেরই দাম কিছুটা বেড়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 10:49 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাম অয়েল, রসুন ও চিনি ছাড়া গত একমাসে প্রায় সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের মনিটরিং কমিটির বৈঠক শেষে কমিটির প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তাকীম সাংবাদিকদের একথা বলেন। বৈঠক শেষে অতিরিক্ত সচিব বলেন, "বৈঠকে ১৭টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের বিষয়ে পর্যালোচনা হয়েছে। এতে দেখা গেছে, ভোজ্য তেল (পামওয়েল), রসুন ও চিনির দাম কমেছে। তবে বাকি সবগুলো পণ্যেরই দাম কিছুটা বেড়েছে।" তিনি জানান, পামওয়েলের দাম প্রতি লিটারে এক দশমিক ৪৫ শতাংশ কমেছে। এছাড়া রসুনের দাম প্রতি কেজিতে ১ দশমিক ০৪ এবং চিনি ৪ দশমিক ৯১ শতাংশ কমেছে। যেসব দ্রব্যের দাম বেড়েছে সেগুলো হলো