ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবলিক লিমিটেড কোম্পানি করে ১০০ ভাগ শেয়ার সরকারের কাছে রাখলে বিমানকে লাভজনক করা যাবে না। বিমানকে রক্ষা করতে হলে শেয়ার বাজারে ছাড়তে হবে বলে মনে করেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। (আরও তথ্যসহ)
রোববার জাতীয় প্রেসক্লাবে অর্থনীতি সমিতির উদ্যোগে 'বাংলাদেশ বিমানের কাঠামোগত পুনর্বিন্যাস' শীর্ষক আলোচনাসভায় বক্তারা বিমানের শেয়ার বাজারে ছাড়ার পক্ষে মত দেন।
অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামানের সভাপতিত্বে এ আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ফারুক আহমেদ। বিমানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মোমেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আলতাফ আলী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাশ উদ্দিন, অর্থনীতিবিদ আবুল বারাকাত, এফবিসিসিআই এর পরিচালক শহিদুল হক, ডিসিসিআই প্রতিনিধি শাজাহান খান, ফ্লাইট ক্যাপ্টেন মাজাহার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বক্তারা বিমানের শেয়ার বাজারে ছাড়ার ওপর গুরুত্ব দেওয়ায় এম এ মোমেন বলেন, "পাবলিক লিমিটেড কোম্পানি করার পর সরকার বিমানের দায়দেনার দায়িত্ব নেবে। এরপর বিমানের শেয়ার বাজারে ছাড়া হবে। এর আগে বাজারে ছাড়লে দায়সহ শেয়ার কেউ কিনবে না।"
বিমানে জরুরি ভিত্তিতে বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা জানিয়ে তিনি বলেন, "বিগত সরকারগুলোর সময়ে অপ্রয়োজনীয় ব্যয় ও দুর্নীতি করে বিমানকে ধ্বংস করা হয়েছে। সরকারগুলো নিজেদের স্বার্থে ট্রেড ইউনিয়নগুলোকে ব্যবহার করেছে। তাই বিমানের সংস্কারের সময় এ বিষয়গুলো মাথায় রাখতে হবে।"
এম এ মোমেন জানান, এর আগে ৪৫ মিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনা হয়েছে ৭৫ মিলিয়ন ডলারে। আবার বিমানকে বছরের পর বছর ধরে এ জন্য ব্যাংক ঋণও শোধ করতে হয়েছে। আর এখন দেশের বাজার থেকে চড়া দামে জ্বালানি তেল কেনায় প্রতিবছর বিমান প্রায় ৪০০ কোটি টাকা লোকসান দিচ্ছে।
বিমানের সংস্কার কর্মসূচির আওতায় গোল্ডেন হ্যান্ডশেক এর মাধ্যমে স
bdnews24