২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠী ব্রাহ্মণবাড়িয়া ও নীলফামারী পৌরসভার বাজেট ঘোষণা

২০০৭-০৮ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছে ঝালকাঠী, ব্রাহ্মণবাড়িয়া ও নীলফামারী পৌরসভা। আমাদের বরিশাল প্রতিনিধি জানান, নতুন করারোপ ছাড়াই বৃহস্পতিবার ঝালকাঠী পৌরসভার ১৪ কোটি ৮ লাখ ১৯ হাজার ৩০৯ টাকার বাজেট ঘোষণা করেন ভারপ্রাপ্ত পৌর চেয়ারম্যান মকবুল হোসেন। একইসঙ্গে ২০০৬-০৭ অর্থবছরের প্রায় ১৩ কোটি টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 12:24 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৭-০৮ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছে ঝালকাঠী, ব্রাহ্মণবাড়িয়া ও নীলফামারী পৌরসভা। আমাদের বরিশাল প্রতিনিধি জানান, নতুন করারোপ ছাড়াই বৃহস্পতিবার ঝালকাঠী পৌরসভার ১৪ কোটি ৮ লাখ ১৯ হাজার ৩০৯ টাকার বাজেট ঘোষণা করেন ভারপ্রাপ্ত পৌর চেয়ারম্যান মকবুল হোসেন। একইসঙ্গে ২০০৬-০৭ অর্থবছরের প্রায় ১৩ কোটি টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করেন তিনি। প্রস্তাবিত বাজেটে রাস্তাঘাট, নালা-নর্দমা নির্মাণ এবং মেরামতের কাজে সর্বোচ্চ ৯ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। উন্নয়ন অনুদান হিসেবে সরকারি খাত থেকে এ টাকা আসবে বলে ধরেছেন পৌর চেয়ারম্যান। এছাড়া রাজস্ব খাতে ৩ কোটি ৩৭ লাখ ৩৪ হাজার টাকা আয়ের বিপরীতে ২ কোটি ৮৮ লাখ ৪৫ হাজার টাকা ব্যয় ধরা হয়। নীলফামারী প্রতিনিধি জানান, নতুন করারোপ না করে বুধবার ২০০৭-০৮ অর্থ বছরের ৫ কোটি ৬৪ লাখ ৪২ হাজার ৫০০ টাকার বাজেট ঘোষণা করেন পৌর চেয়ারম্যান দেওয়ান কামাল আহমেদ। বাজেট ঘোষণা অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, রাজস্ব আয় উপার্জনের^ লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় দ্বিতীয় শ্রেণির এ পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। প্রস্তাবিত বাজেটে পৌর এলাকায় বসবাসকারী সব মুক্তিযোদ্ধা ও ৩০০ হতদরিদ্র পরিবারের পৌরকর মওকুফ করা হয়েছে। ২০০৮ সালের মধ্যে শতভাগ স্যানিটেশন নিশ্চিত করতে বরাদ্দ রাখা হয়েছে আট লাখ টাকা । এছাড়া পৌর এলাকারনয়টি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করে মা ও শিশু মৃত্যুহার কমানোর জন্য ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, পৌর চেয়ারম্যান হাফিজুর রহমান মোল্লা বুধবার বিকালে নতুন অর্থবছরের জন্য ৩৯ কোটি ৮৯ লাখ ৬৬ হাজার ৪১৬ টাকার বাজেট ঘোষনা করেন। একইসঙ্গে তিনি গত অর্থবছরের ৩৬ কোটি ৪৬ লাখ টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৩৮ কোটি ৪৫ লাখ ৬৩ হাজার টাকা। সমাপনী স্থিতি ধরা হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৩ হাজার ৪১৬ টাকা। বাজেটে আয়ের উৎস দেখানো হয়েছে পৌর কর, লাইসেন্স ফি, হাট-বাজার-পুকুর-টার্মিনাল ইজারাসহ উন্নয়ন খাতে পাওয়া অনুদান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৩ ঘ.