২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎখাতের উন্নয়নে সাড়ে ৪৬ কোটি ডলার ঋণ দেবে এডিবি

বিদ্যুৎখাতের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ৪৬ কোটি ৫০ লাখ আমেরিকান ডলার ঋণ সহায়তা দেবে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ও এশীয় উন্নয়ন ব্যাংকের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে 'বিদ্যুৎ উন্নয়ন কর্মসূচি'র অধীনে সাক্ষরিত চুক্তিটিতে বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া এবং এডিবির পক্ষে আবাসিক প্রতিনিধি হুয়া দু সাক্ষর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 07:35 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিদ্যুৎখাতের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ৪৬ কোটি ৫০ লাখ আমেরিকান ডলার ঋণ সহায়তা দেবে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ও এশীয় উন্নয়ন ব্যাংকের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে 'বিদ্যুৎ উন্নয়ন কর্মসূচি'র অধীনে সাক্ষরিত চুক্তিটিতে বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া এবং এডিবির পক্ষে আবাসিক প্রতিনিধি হুয়া দু সাক্ষর করেন। অনুষ্ঠান শেষে হুয়া দু সাংবাদিকদের বলেন, "দেশের বিদ্যুৎ সংকট কাটাতে এ চুক্তি সহায়তা করবে এবং বিদ্যুৎখাতের দক্ষতা বাড়াতেও এটি ব্যাপক ভূমিকা রাখবে।" তিনি আরও বলেন, "বাংলাদেশে বিদ্যুৎ খাতের সঞ্চালন এবং বিতরণে উন্নতি হলেও উৎপাদনে এখনও সমস্যা রয়ে গেছে।" আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, "বিদ্যুৎ সংকট মোকাবিলায় বাংলাদেশ এডিবি ছাড়াও বিশ্ব ব্যাংক এবং জাপানকে বিনিয়োগ ও সহায়তা করার প্রস্তাব দিয়েছে। এ ছাড়া গ্যাস ও কয়লার বিকল্প হিসেবে পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোরও চেষ্টা করা হচ্ছে।" তিনি জানান, তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ইতোমধ্যেই চীনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, "বিদ্যুতের যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে তাতে ২০১০ সাল নাগাদ বিদ্যুৎ সংকট কেটে যাবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এএল/জিএনএ/১৩১০ ঘ.