চট্টগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নতুন করারোপ ছাড়াই ২০০৭-'০৮ অর্থবছরের জন্য ৩৯৬ কোটি ৭৯ লাখ ৯২ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত সিটি মেয়র এম মনজুর আলম সিটি কর্পোরেশন মিলনায়তনে এ বাজেট প্রস্তাব করেন। প্রস্তাবিত এ বাজেটের অংক গত অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৫৪ কোটি ৫২ লাখ ৪২ হাজার টাকা বা ৩৮ দশমিক ৯৪ শতাংশ বেশি।
ভারপ্রাপ্ত সিটি মেয়র একই সঙ্গে ২০০৬-'০৭ অর্থবছরের ২৪২ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করেন। ২০০৬-'০৭ অর্থবছরে ৩৯০ কোটি ৮১ লাখ ২৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল।
নতুন অর্থবছরের বাজেটে জলাবদ্ধতা দূর এবং পাহাড় ব্যবস্থাপনার জন্য বরাদ্দ রাখা হয়েছে বলেও ভারপ্রাপ্ত মেয়র জানান।
প্রস্তাবিত বাজেটে সিটি কর্পোরেশনের নিজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২১৮ কোটি ৪৭ লাখ ৯২ হাজার টাকা। সরকারি অনুদান হিসেবে ১৫১ কোটি টাকা পাওয়া যাবে বলে উল্লে
bdnews24