ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ আগামী ২৮ জুন অধ্যাদেশ জারির মাধ্যমে ২০০৭ - ০৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করবেন।
রোববার দুপুরে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবিত বাজেটের খসড়া হস্তান্তর করার পর সচিবালয়ে ফিরে ভারপ্রাপ্ত অর্থসচিব ড. মোহাম্মাদ তারেক এবং জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান বদিউর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম।
জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান বদিউর রহমান সাংবাদিকদের বলেন, "বাজেটে কোনো সংশোধনী থাকলে সেটা চূড়ান্ত করার পরে উপদেষ্টা পরিষদের অনুমোদন নেওয়া হবে। এরপর ২৮ জুন রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে তা অনুমোদন দেবেন।"
প্রস্তাবিত বাজেটে কোনো গুরুত্বপূর্ণ সংশোধনী আসছে কি না
bdnews24