২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বসাতে পারবে বাংলাদেশ

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) পুনরায় বাংলাদেশে পরমাণু শক্তিচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। রোববার সচিবালয়ে জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী সাংবাদিকদের বলেন, "বাংলাদেশসহ আটটি উন্নয়নশীল দেশকে এই অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ এর মধ্যে এক নম্বর অবস্থানে রয়েছে।" জ্বালানি উপদেষ্টা জানান, নতুন কোন গ্যাস ক্ষেত্র পাওয়া না গেলে আগামী ২০১১/ ২০১২ সালের পর বিদ্যুৎ উৎপাদনে সমস্যা দেখা দেবে। এর আগেই বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা বিকল্প কিছুর সন্ধান করছিলাম। এ অবস্থায় আন্তর্জাতিক সংস্থাটি আমাদের পরমাণু বিদ্যূৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 10:51 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) পুনরায় বাংলাদেশে পরমাণু শক্তিচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। (আরও তথ্যসহ-১) রোববার সচিবালয়ে জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী সাংবাদিকদের বলেন, "বাংলাদেশসহ আটটি উন্নয়নশীল দেশকে এই অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ এর মধ্যে এক নম্বর অবস্থানে রয়েছে।" জ্বালানি উপদেষ্টা জানান, নতুন কোন গ্যাস ক্ষেত্র পাওয়া না গেলে আগামী ২০১১/ ২০১২ সালের পর বিদ্যুৎ উৎপাদনে সমস্যা দেখা দেবে। এর আগেই বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা বিকল্প কিছুর সন্ধান করছিলাম। এ অবস্থায় আন্তর্জাতিক সংস্থাটি আমাদের পরমাণু বিদ্যূৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। এ বিষয়ে আগামী সপ্তাহে আন্তর্জাতিক সংস্থার একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। ইতিমধ্যে দু'জন প্রতিনিধি বাংলাদেশে কাজ শুরু করেছেন বলে জানান জ্বালানি উপদেষ্টা। এই দুই প্রতিনিধি সোমবার বাংলাদেশ অ্যাটমিক অ্যানার্জি কাউন্সিলের সঙ্গে একটি বৈঠক করবেন। এ বৈঠকে উন্নয়নশীল দেশে আনবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয় এবং 'কমন ইউজার্স ক্রাইটেরিয়া' নির্ধারণ করবে। প্রতিনিধি দলটি ২৮ জুন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইএইএ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে প্রথম অনুমোদন দেয় ১৯৬৩ সালে। সে সময় পাবনার রুপপুরে কেন্দ্র স্থাপনের জন্য জমিও অধিগ্রহণ করা হয়। কিন্তু তা বাস্তবায়িত না হওয়ায় স্বাধীনতার পর ১৯৮০ সালে রুপপুরেই ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন পায় বাংলাদেশ। এরপর ১৯৯৯ প্রস্তাবিত ওই বিদুৎকেন্দ্রের ক্ষমতা বাড়িয়ে ৬০০ মেগাওয়াট করার অনুমতি দেয় আইএইএ। কিন্তু নানা কারণে এখন পর্যন্ত পরমাণু শক্তিচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়নি। এ অবস্থায় আন্তর্জাতিক সংস্থাটি নতুন করে বাংলাদেশকে অনুমোদন দিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/আরএ/জিএনএ/এমএইচবি/১৬৩০ ঘ.