২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঝদিনেই পুঁজি বাজার চাঙ্গা

ঢাকার পুঁজি বাজার রোববার দিনের মাঝামাঝিতে এসে চাঙ্গা হয়ে ওঠেছে। দিনের শুরুতে বাজারে কিছুটা পতন দেখা দিলেও ব্যাংক, বিদ্যুৎ এবং সিমেন্টখাতের ব্লুচীফ শেয়ারের উর্ধ্বমুখী দামের বদৌলতে দুপুরের আগেই বাজার আবারও তার ধারাবাহিকতায় ফিরে আসে। এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ১১ দশমিক ২৫ পয়েন্ট বা দশমিক ৫৩ শতাংশ বেড়ে দুই হাজার ৯৮ পয়েন্ট হয়েছে। ডিএসআই বা সার্বিক মূল্য সূচক বেড়েছে ১০ দশমিক ৫৯ পয়েন্ট বা দশমিক ৬২ শতাংশ। সূচক কাটা অবস্থান করছে এক হাজার ৭১৭ দশমিক ০৭ পয়েন্টের ঘরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 08:13 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঢাকার পুঁজি বাজার রোববার দিনের মাঝামাঝিতে এসে চাঙ্গা হয়ে ওঠেছে। দিনের শুরুতে বাজারে কিছুটা পতন দেখা দিলেও ব্যাংক, বিদ্যুৎ এবং সিমেন্টখাতের ব্লুচীফ শেয়ারের উর্ধ্বমুখী দামের বদৌলতে দুপুরের আগেই বাজার আবারও তার ধারাবাহিকতায় ফিরে আসে। এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ১১ দশমিক ২৫ পয়েন্ট বা দশমিক ৫৩ শতাংশ বেড়ে দুই হাজার ৯৮ পয়েন্ট হয়েছে। ডিএসআই বা সার্বিক মূল্য সূচক বেড়েছে ১০ দশমিক ৫৯ পয়েন্ট বা দশমিক ৬২ শতাংশ। সূচক কাটা অবস্থান করছে এক হাজার ৭১৭ দশমিক ০৭ পয়েন্টের ঘরে। মোট লেনদেনকৃত ১৭২টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ৬৬টির এবং ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত। বেলা সাড়ে ১২টা পর্যন্ত মোট লেনদেন হয়েছে ৯৫ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকা। এর আগে বৃহস্পতিবার দিন শেষে মোট লেনদেন হয়েছিল ১৫১ কোটি টাকা। দিনের মাঝামাঝিতে এসে লেনদেনে শীর্ষ অবস্থানে রয়েছে যথাক্রমে সরকারি মালিকানাধীন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, ডেসকো, ব্র্যাক ব্যাংক, সামিট পাওয়ার এবং সাউথইস্ট ব্যাংক। তবে পাওয়ার গ্রিডের শেয়ারের দাম ৫৮৭ টাকা ২৫ পয়সা থেকে কমে ৫৮১ টাকা ৫০ পয়সা হয়েছে। ডেসকোর শেয়ারের দাম ৯২৪ টাকা ২৫ পয়সা বেড়ে থেকে ৯৫৩ টাকায় লেনদেন হচ্ছে। কমে গেছে সামিট পাওয়ারের শেয়ারের দাম। এর শেয়ার ৯১৭ টাকা থেকে কমে ৯১০ টাকা হয়েছে। এদিকে, সাউথইস্ট ব্যাংকের শেয়ারের চাহিদার কারণে ব্যাংকটির শেয়ার ৪৭৩ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ৪৭৭ টাকা ২৫ পয়সা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/জিএনএ/১৪০০ ঘ.