২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কর আরোপ না করে বাজেট প্রস্তাব করেছে রাজশাহী সিটি কর্পোরেশন

২০০৭-০৮ অর্থবছরে ১৫২ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এতে নতুন কোনও কর আরোপ করা হয়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় সিটি কর্পোরেশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন ভারপ্রাপ্ত মেয়র রেজাউন্নবী দুদু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 02:17 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

রাজশাহী, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৭-০৮ অর্থবছরে ১৫২ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এতে নতুন কোনও কর আরোপ করা হয়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় সিটি কর্পোরেশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন ভারপ্রাপ্ত মেয়র রেজাউন্নবী দুদু। কর্পোরেশনের প্রধান প্রকৌশলী শরিত দত্ত গুপ্ত, সচিব এমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজভি সুলতানসহ ওয়ার্ড কমিশনাররা এ সময় উপস্থিত ছিলেন। ১৫২ কোটি ১৮ লাখ ৬৫ হাজার ৪৯ টাকার বাজেটে সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য কোনও বরাদ্দ রাখা হয়নি। বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ২৬ কোটি ৪৯ লাখ ৫৫ হাজার ৯১৭ টাকা। ঋণ, গৃহনির্মাণ এবং অগ্রিম ও জমা খাতে নিজস্ব মুলধন দেখানো হয়েছে ৪ কোটি ১৩ লাখ। আগত তহবিল ধরা হয়েছে ৪ কোটি ৩২ লাখ ১৬ হাজার ৬৪৩ টাকা। উন্নয়ন সহায়ক মঞ্জুরী, সেনিট্রেশন, নর্দমা পয়নিষ্কাশন, বায়নার অর্থ ও বিবিধ খাতে আয় দেখানো হয়েছে ২৮ কোটি ৫০ লাখ টাকা। প্রকল্প মঞ্জুরী, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড, গ্রিন সাউথ এশিয়া প্রকল্প ক্ষুদ্র ও মাঝারী শিল্প বিকাশে তথ্য প্রযুক্তি কর্মকাণ্ড, ডিজিটাল সিটি প্রকল্প এবং এ সংক্রান্ত বিবিধ খাতে আয় ধরা হয়েছে ৮৪ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা। বাজেট ঘোষণার পর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মশক নিধন কর্মসূচির ব্যর্থতার কথা স্বীকার করেন। তিনি বলেন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে মশার হাত থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। এ ব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে খরচ হয়েছে ৪২ কোটি টাকা। দ্বিতীয় ধাপে ৪২ কোটি টাকার কাজ চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১৬ ঘ.