২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার মাঝদিনে চাঙ্গা

ঢাকার শেয়ার বাজারে বিদ্যুৎ, ব্যাংক, সিমেন্ট এবং ওষুধ কোম্পানির শেয়ারের বদৌলতে রোববার দিনের মাঝামাঝিতে এসে চাঙ্গা হয়ে ওঠে। মূলত নামী কোম্পানির শেয়ারের প্রতি ক্রেতাদের আগ্রহের কারণেই শেয়ার বাজারে গতিশীলতা এসেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।বেলা ১২টা ৩৪ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূলসূচক ১৬ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ৮০ শতাংশ বেড়ে দুই হাজার ৪৫ দশমিক ০৬ পয়েন্টের ঘরে অবস্থান করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 07:37 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ঢাকার শেয়ার বাজারে বিদ্যুৎ, ব্যাংক, সিমেন্ট এবং ওষুধ কোম্পানির শেয়ারের বদৌলতে রোববার দিনের মাঝামাঝিতে এসে চাঙ্গা হয়ে ওঠে। মূলত নামী কোম্পানির শেয়ারের প্রতি ক্রেতাদের আগ্রহের কারণেই শেয়ার বাজারে গতিশীলতা এসেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। বেলা ১২টা ৩৪ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূলসূচক ১৬ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ৮০ শতাংশ বেড়ে দুই হাজার ৪৫ দশমিক ০৬ পয়েন্টের ঘরে অবস্থান করছে। ডিএসআই বা সার্বিক মূল্য সূচক ১০ দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক ৬০ শতাংশ বেড়ে এক হাজার ৬৮৮ দশমিক ৪৭ পয়েন্ট হয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৯০ কোটি ৯১লাখ ৩০হাজার টাকা। বৃহস্পতিবার লেনদেনের এই অঙ্ক ছিল ১৩৫ কোটি টাকা। লেনদেনকৃত ১৬২টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ৬০টির এবং ১৪টি প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে অপরিবর্তিত। লেনদেনের দিক দিয়ে শীর্ষ স্থান ধরে রাখা কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে ডেসকো, পাওয়ার গ্রিড কোম্পানি, এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং প্রাইম ব্যাংক উল্লেখযোগ্য। এর মধ্যে শেয়ারের চাহিদার কারণে ডেসকোর শেয়ারের দাম ৮৫৬ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ৮৮১ টাকা হয়েছে। এ ছাড়া পাওয়ার গ্রিডের শেয়ার ৫৯৬ টাকা ৭৫ পয়সা থেকে কিছুটা বেড়ে ৫৯৮ টাকা ৭৫ পয়সা হয়েছে। আরব বাংলাদেশ ব্যাংকের মূলধন বাড়ানোর জন্য বোনাস শেয়ার ঘোষণার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর ব্যাংকটির শেয়ার এক হাজার ৪৮৭ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে এক হাজার ৫১৪ টাকা হয়েছে। কোম্পানিটির এটিএম, পিওএস এবং কার্ড বিভাগের ব্যবস্থাপনার জন্য আরেকটি নতুন কোম্পানি গঠন করার সম্ভাবনা খবর ব্যাংকটির শেয়ারের দাম বাড়ার কারণ বলে মনে করছেন অনেকেই। ব্র্যাক ব্যাংকের শেয়ার ৭২১ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৭২৭ টাকা ৫০ পয়সা হয়েছে। এ ছাড়া প্রাইম ব্যাংকের শেয়ারের দামও ৮০৩ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ৮০৭ টাকা ৭৫ পয়সায় লেনদেন হচ্ছে। এ ছাড়া সামিট পাওয়ার, হাইডেলবার্গ সিমেন্ট, সাউথইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মা এবং ইউসিবিএলের শেয়ারের দামও বেড়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/জিএনএ/১৩৩০ ঘ.