২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রামের জন্য ১৬১ কোটি টাকা বরাদ্দ

এবারের বাজেটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ১৬১ কোটি ৫১ লাখ ৫২ হাজার টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 12:18 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- এবারের বাজেটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ১৬১ কোটি ৫১ লাখ ৫২ হাজার টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। ২০০৬ -- ০৭ অর্থ বছরে এই খাতে ১২৮ কোটি ৪৮ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। পরে তা সংশোধিত হয়ে ১৪৫ কোটি আট লাখ ৪৭ হাজার টাকায় দাঁড়ায়। অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বাজেট বক্তৃতায় বলেন, "পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের অনুকূলে উন্নয়ন সহায়তা প্রায় ১৫০ কোটি টাকা বাড়িয়ে ৯৮৭ কোটি টাকা করা হয়েছে। সমাপ্য প্রকল্পসমূহে অর্থ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। প্রকল্পের সংখ্যাধিক্য কমিয়ে প্রকল্পসমূহের বাস্তবায়ন দ্রুত ও মানসম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/জিএনএ/১৮১০ ঘ.