২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান মন্ত্রণালয়ে বরাদ্দ কমলো ২ দশমিক ০৬ শতাংশ

বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছয় কোটি ২২ লাখ ৮২ হাজার টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। এই বরাদ্দ চলতি অর্থ বছরের তুলনায় ২ দশমিক ০৬ শতাংশ কম। ২০০৬ -- ০৭ অর্থ বছরে এই খাতে তিন কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। পরে তা সংশোধিত হয়ে ছয় কোটি ৩৫ লাখ ৯৭ হাজার টাকায় দাঁড়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 11:11 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছয় কোটি ২২ লাখ ৮২ হাজার টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। এই বরাদ্দ চলতি অর্থ বছরের তুলনায় ২ দশমিক ০৬ শতাংশ কম। ২০০৬ -- ০৭ অর্থ বছরে এই খাতে তিন কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। পরে তা সংশোধিত হয়ে ছয় কোটি ৩৫ লাখ ৯৭ হাজার টাকায় দাঁড়ায়। অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেন, "বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা দুর্বলতার কারণে সম্ভাবনাময় জাতীয় পতাকাবাহী এ সংস্থা এখন লোকসানে আক্রান্ত। প্রতিষ্ঠানটিতে আর্থিক ও প্রশাসনিক পুনর্গঠন কার্যক্রম চলছে। ইতিমধ্যে বাংলাদেশ বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি, অচিরেই বাংলাদেশ বিমান একটি দক্ষ সংস্থা হিসেবে পরিগণিত হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/জিএনএ/এমএইচবি/২৩০৩ ঘ.