২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশন পাচ্ছে ৫৩৬ কোটি টাকা

নতুন বাজেটে নির্বাচন কমিশনকে ৫৩৬ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এটি গত অর্থবছরের প্রায় পাঁচগুণ। ২০০৬ -- ০৭ অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল ১৪২ কোটি টাকা। পরে তা সংশোধিত হয়ে ১১০ কোটি টাকায় দাঁড়ায়। এদিকে বৃস্পতিবারই প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা তার কার্যালয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের জানান, ছবিসহ ডিজিটাল ভোটার তালিকার জন্য সরকারের কাছে ৩৫০ কোটি টাকার বাজেট বরাদ্দ চাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 11:00 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নতুন বাজেটে নির্বাচন কমিশনকে ৫৩৬ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এটি গত অর্থবছরের প্রায় পাঁচগুণ। ২০০৬ -- ০৭ অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল ১৪২ কোটি টাকা। পরে তা সংশোধিত হয়ে ১১০ কোটি টাকায় দাঁড়ায়। এদিকে বৃস্পতিবারই প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা তার কার্যালয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের জানান, ছবিসহ ডিজিটাল ভোটার তালিকার জন্য সরকারের কাছে ৩৫০ কোটি টাকার বাজেট বরাদ্দ চাওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/জিএনএ/১৬২০ ঘ.