২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুনাফা তুলে নেওয়ায় পুঁজি বাজারে মন্দাভাব

ঢাকার শেয়ার বাজার দিনের মাঝামাঝিতে এসে অনেকটা ঝিমিয়ে পড়েছে। বিদ্যুৎ ও ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মুনাফা তুলে নেওয়ার প্রবণতাই বাজারে লেনদেনের এই মন্দা অবস্থা সৃষ্টির কারণ বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। বৃহস্পতিবার দুপুর ১২টা বেজে ৩৪ মিনিটে দেখা গেছে ডিজিইএন বা সাধারণ সূচক সাত দশমিক ৮৮ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ কমে দুই হাজার ১৬দশমিক ৩৪ এ দাঁড়িয়েছে। ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১০ দশমিক ৮৭ পয়েন্ট বা দশমিক ৬৫ শতাংশ কমে এক হাজার ৬৫৩ দশমিক ২২ পয়েন্ট এর ঘরে অবস্থান করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 07:47 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঢাকার শেয়ার বাজার দিনের মাঝামাঝিতে এসে অনেকটা ঝিমিয়ে পড়েছে। বিদ্যুৎ ও ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মুনাফা তুলে নেওয়ার প্রবণতাই বাজারে লেনদেনের এই মন্দা অবস্থা সৃষ্টির কারণ বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। বৃহস্পতিবার দুপুর ১২টা বেজে ৩৪ মিনিটে দেখা গেছে ডিজিইএন বা সাধারণ সূচক সাত দশমিক ৮৮ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ কমে দুই হাজার ১৬দশমিক ৩৪ এ দাঁড়িয়েছে। ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১০ দশমিক ৮৭ পয়েন্ট বা দশমিক ৬৫ শতাংশ কমে এক হাজার ৬৫৩ দশমিক ২২ পয়েন্ট এর ঘরে অবস্থান করছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৭৮ কোটি ১৫ লাখ ৮০ হাজার টাকা। এর আগে বুধবার দিনশেষে মোট লেনদেনের পরিমাণ ছিল ১৫৭ কোটি টাকা। লেনদেনকৃত শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ৭৬টির এবং ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দিনের মধ্যভাগে এসে ব্র্যাক ব্যাংক, পাওয়ার গ্রিড কোম্পানি, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং স্কয়ার ফার্মা লেনদেনের দিক দিয়ে ছিল সবচেয়ে এগিয়ে। প্রাইম ব্যাংক ও স্কয়ার ফার্মা ছাড়া সবগুলো প্রতিষ্ঠানের শেয়ারের দামই পড়ে গেছে। মূলত মুনাফা তুলে নেওয়াই এগুলোর শেয়ারের দাম কমে যাওয়ার কারণ। এর মধ্যে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৭১৯ টাকা থেকে কিছুটা কমে ৭১৮ টাকা ৫০ পয়সা হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ার লেনদেন হচ্ছে ৬১১ টাকা থেকে কমে ৬০৯ টাকায়। তবে ক্রেতাদের চাহিদার কারণে দাম বেড়েছে প্রাইম ব্যাংকের শেয়ারের। এর শেয়ার ৮১৬ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ৮২৬ টাকা হয়েছে। কমে গেছে সাউথইস্ট ব্যাংকেরও শেয়ারের দাম। প্রতিষ্ঠানটির শেয়ার ৪৬৭ টাকা থেকে কমে ৪৬৫ টাকা ২৫ পয়সা হয়েছে। স্কয়ার ফার্মার শেয়ার তিন হাজার ৭৪০ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে তিন হাজার ৭৯৫ টাকা ৭৫ পয়সায় লেনদেন হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এসডি/১৩৪২ ঘ.