২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিপি বাস্তবায়নে খরচ ও সময় লাগে কয়েক গুণ বেশি

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের ক্ষেত্রে সময় কিংবা টাকা কোনো সমস্য নয়। ২০০৪--০৫ অর্থ বছরে বাস্তবায়িত প্রায় প্রত্যেকটি প্রকল্পেই কয়েক গুণ বেশি অর্থ ও সময় ব্যয় করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 03:20 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের ক্ষেত্রে সময় কিংবা টাকা কোনো সমস্য নয়। ২০০৪--০৫ অর্থ বছরে বাস্তবায়িত প্রায় প্রত্যেকটি প্রকল্পেই কয়েক গুণ বেশি অর্থ ও সময় ব্যয় করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ৩ গুণ পর্যন্ত (৩০০ শতাংশ) বাড়তি খরচ এবং সাড়ে সাত গুণ পর্যন্ত (৭৫০ শতাংশ) অতিরিক্ত সময় লেগেছে। তথ্যটি বিভ্রান্তিকর মনে হলেও, একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিবেদনেই এ তথ্য তুলে ধরা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ২০০৪--০৫ অর্থ বছরে শেষ হওয়া ১৭৫টি প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করে গত মাসে এই মূল্যায়ণ প্রতিবেদনটি প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রকল্পের শুরুতে যে ব্যয় ধরা হয়েছে বাস্তবায়নের ক্ষেত্রে তা এক থেকে ৩০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। কোনো কোনো ক্ষেত্রে ৭৫০ শতাংশ পর্যন্ত বেশি সময় লেগেছে। প্রতিবেদনে আরো বলা হয়, ২০০৪--০৫ অর্থ বছরে শেষ হওয়া ১৭৫টি প্রকল্পের মধ্যে ৬৬টি প্রকল্প বাস্তবানের ক্ষেত্রে প্রশাসনের দক্ষতা ছিল সন্তোষজনক, যা বাস্তবায়িত মোট প্রকল্পের মাত্র ৩৮ শতাংশ। বাকি ১০৯টি প্রকল্পের মধ্যে মোটামুটি সন্তোষজনক ছিল ৮৮টি (৫০ শতাংশ) এবং সন্তোষজনক নয় এমন প্রকল্প সংখ্যা ছিল ২১টি (১২ শতাংশ)। স্থানীয় সরকার বিভাগের ২০টি প্রকল্পের মধ্যে চারটির বাস্তবায়ন চিত্র ছিল সন্তোষজনক। অর্থাৎ এই বিভাগের ২০ শতাংশ প্রকল্প সন্তোষজনক অবস্থায় শেষ হয়েছে। অন্যদিকে পরিকল্পনা বিভাগের বাস্তবায়িত পাঁচটি প্রকল্পের মধ্যে একটিও সন্তোষজনক বিবেচিত হয়নি। প্রকল্প বাস্তবায়িত না হওয়ার কারণ হিসেবে যেসব সমস্যার কথা বলা হয়েছে সেগুলো প্রায় একই রকম। প্রতিবেদনে সমস্যাগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে