ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়ার জন্য আগামী মাস থেকে সেদেশের লবিস্ট ফার্ম 'স্যান্ডলার, ট্রাভিস অ্যান্ড রোজেনবার্গ'কে (এসটিআর) দায়িত্ব দিচ্ছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
যুক্তরাষ্ট্রের প্রশাসনে লবিং করার জন্য বিজিএমইএ এর আগেও এসটিআর এর সাহায্য নিয়েছে।
বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী বৃুধবার বলেন, "তৈরি পোশাক রপ্তানির েেত্র শুল্কমুক্ত সুবিধা পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এসটিআরকে জুন থেকে দায়িত্ব দিচ্ছি আমরা। বিজিএমইএ এর সাবেক ওয়াশিংটন সমন্বয়ক ও আমেরিকা--বাংলাদেশ এডভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান শাব্বির আহমেদ চৌধুরী আগামী সপ্তাহে এসটিআর এর সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি করবেন।"
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশসহ ১৪টি স্বল্পোন্নত দেশের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার জন্য গত ১৫ ফেব্র"য়ারি মার্কিন সিনেটে 'ট্রেড বিল ২০০৭' উত্থাপন করা হয়। বিলটি পাসের জন্য লবিং করতেই এসটিআরকে দায়িত্ব দেওয়া হচ্ছে।
আনোয়ার-উল-আলম চৌধুরী জানান, বাংলাদেশের তৈরি পোশাকের েেত্র শুল্কমুক্ত সুবিধা পেতে ২০০৪ সালের জুলাই থেকে দ্ইু বছরের জন্য এসটিআরকে দায়িত্ব দিয়েছিল বিজিএমইএ। গত বছরের জুনে ওই চুক্তির মেয়াদ শেষ হয়।
তিনি আরও জানান, লবিস্ট ফার্ম এসটিআরকে এবার এক বছরের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে। তবে প্রথম ছয় মাসে তাদের কার্যক্রম মূল্যায়নের পরই বাকি ছয় মাসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এসটিআর এর সঙ্গে চুক্তির বিষয়টি চূড়ান্ত করার জন্য শাব্বির আহমেদ চৌধুরী এক সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করছেন। এখানকার আলোচনা শেষ করে বৃহস্পতিবার আবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। ওয়াশিংটনে গিয়ে তিনি এসটিআর এর সঙ্গে নতুন চুক্তি করবেন।
এ বিষয়ে শাব্বির আহমেদ চৌধুরী বলেন, "লবিস্ট ফার্মের সাহায্য নিয়েই যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ট্রেড বিল উত্থাপন সম্ভব হয়েছে।"
শুধু বাংলাদেশের জন্য এই শুল্কমুক্ত সুবিধা আদায় করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, "ট্রেড বিলের বিষয়টি এশিয়ার স্বল্পোন্নত ১৪টি দেশের একটি বহুপীয় উদ্যোগ। বিলটি পাস হলে আমরাও শুল্কমুক্ত সুবিধা পাবো। এজন্যই বিজিএমইএ লবিস্ট ফার্মকে দায়িত্ব দিচ্ছে।"
২০০৪ সালের চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রশাসনে লবিংয়ের জন্য এসটিআরকে মাসে সাড়ে ১২ হাজার ডলার দিত বিজিএমইএ। তবে এবার কত দিতে হবে তা জানা যায়নি।
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির েেত্র যুক্তরাষ্ট্রে বাজারে এখন সাড়ে ১৬ শতাংশ শুল্ক দিতে হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরজেড/জেকে/এমএইচবি/১৮৪৪ ঘ.
bdnews24