২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয় মাসে এডিপি ব্যয় মাত্র ৩৬ দশমিক ৫৮ শতাংশ

বর্তমান অর্থবছরের প্রথম নয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) মাত্র ৩৬ দশমিক ৫৮ শতাংশ ব্যয় হয়েছে। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান এর ফলে সরকারকে তার সংশোধিত এডিপির আকারও ছোট করা দরকার হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:01 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

সাজ্জাদুর রহমান সিনিয়র প্রতিবেদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বর্তমান অর্থবছরের প্রথম নয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) মাত্র ৩৬ দশমিক ৫৮ শতাংশ ব্যয় হয়েছে। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান এর ফলে সরকারকে তার সংশোধিত এডিপির আকারও ছোট করা দরকার হতে পারে। ২০০৫--২০০৬ অর্থবছরের একই সময়ের তুলনায় এডিপির এই ব্যয় আট শতাংশ কম এবং ২০০৪--২০০৫ অর্থ বছরের তুলনায় ১০ শতাংশ কম। এডিপি বাস্তবায়নে ধীরগতির কারণে সরকার গত মাসে এডিপির আকার ২৬ হাজার কোটি টাকা থেকে কমিয়ে ২১ হাজার ৬০০ কোটি টাকা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পরিকল্পনা কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে বলেন, ২০০৬--২০০৭ অর্থবছরের জ্লুাই থেকে মার্চ পর্যন্ত সময়ে মাত্র নয় হাজার ৫১৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে। ২০০৫--২০০৬ অর্থবছরে একই সময়ে এই ব্যয়ের পরিমাণ ছিল ১০ হাজার ৯৫০ কোটি টাকা এবং ২০০৪--২০০৫ অর্থবছরে এই সময়ে ব্যয় হয়েছিল ১০ হাজার ৩১২ কোটি টাকা। কর্মকর্তা বলেন, সরকার যদি বর্তমান অর্থবছরের বাকি সময়ে এডিপি বাস্তবায়ন করতে চায় তবে শেষ তিন মাসে তাদের ১২ হাজার ৮৭ কোটি টাকা ব্যয় করতে হবে। পরিকল্পনা কমিশনের তথ্যমতে, বর্তমান অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে ৬ হাজার ৪৩৯ কোটি ৯১ লাখ টাকা ব্যয় করা হয়। এরমধ্যে গত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন মাস সময়ে ব্যয় করে ৪ হাজার ২৯৩ কোটি টাকা যা মোট এডিপির ১৬ দশমিক ৫১ শতাংশ। ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে ৩ হাজার ৪৭৯ কোটি টাকা ব্যয় করে যা মোট এডিপির ১৩ দশমিক ৩৮ শতাংশ। অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম গত ফেব্র"য়ারি মাসে অর্ধবার্ষিক এডিপি পর্যালোচনা সভায় বলেছিলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে বর্তমান অর্থ বছরে এডিপি বাস্তবায়ন খুব একটা সন্তোষজনক নয়। সঠিকভাবে প্রকল্প নির্বাচন করতে না পারা এবং প্রতিশ্র"তি অনুযায়ী বৈদেশিক সাহায্য না পাওয়াকে উপদেষ্টা এডিপি বাস্তবায়ন না হওয়ার জন্য দায়ী করেন। উপদেষ্টা তখন সাংবাদিকদের বলেছিলেন, গত তিন মাসে এডিপি বাস্তবায়ন না হওয়ার প্রধান কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এমএআর/এমএইচবি/২১৫২ ঘ.