২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ আগস্ট এফবিসিসিআই নির্বাচন

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর ২০০৭-০৮ এবং ২০০৮-০৯ মেয়াদের নির্বাচন হবে ১৬ আগস্ট। শনিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 02:42 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বুধবার এফবিসিসিআই সভাকক্ষে নির্বাচন বোর্ডের সভাপতি অধ্যক্ষ আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তফসিল অনুযায়ী ১৭ জুন বিকেল ৪টার মধ্যে এফবিসিসিআই অধিভুক্ত সদস্য সংস্থার ২০০৭ সালের চাঁদা ও বকেয়া পরিশোধ করতে হবে এবং ২০ জুন বিকেল ৪টার মধ্যে অধিভুক্ত সদস্য সংস্থার মনোনীত প্রতিনিধির নাম নির্বাচন বোর্ড কার্যালয়ে জমা দিতে হবে। ২৫ জুন প্রাথমিক ভোটার তালিকা এবং ৫ জুন চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১২ জুলাই দুপুর ১টার মধ্যে পরিচালক পদে মনোনয়নপত্র (নির্বাচিত ২৪জন ও মনোনীত ১৪ জন) নেওয়া হবে।

১৬ আগস্ট নির্বাচনের পর ২৪ জন নির্বাচিত ও ১৪ জন মনোনীত পরিচালকদের ভোটে ১৮ আগস্ট বিকেল ৪টায় এফবিসিসিআই সভাকক্ষে সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন হবে।