২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক শেয়ারের জোরে বাজারে গতি

প্রাইম ব্যাংক, সাউথইষ্ট ব্যাংক, স্কয়ার ফার্মা এবং স্কয়ার টেক্সটাইলের শেয়ার বেশি কেনার কারণে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) আকর্ষণীয় ব্লু--চিপ সুচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 11:45 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইল এবং ঢাকা ব্যাংকের শেয়ারের ওপর ভর করে আকর্ষনীয় ডিএসই--২০ ব্লুচিপ শেয়ার সূচক ৪৬ দশমিক ২৭ পয়েন্ট বা ২ দশমিক ৮৪ শতাংশ বেড়ে ১৬৭১ দশমিক ৭১ পয়েন্ট হয়।

এআইএমএস বাংলাদেশ এর প্রধান ইওয়ার সাইদ বলেন, “কিছু শেয়ার, বিশেষ করে ব্যাংকিং খাতের শেয়ারের দাম অস্বাভাবিক ভাবে বেড়েছে।”

দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৫৮ কোটি টাকা। বুধবার ডিএসইতে ১৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার ২৮ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। বুধবার লেনদেনের পরিমাণ ছিল ২৩ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা ।

দিন শেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১৪ দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক ৭৭ শতাংশ বেড়ে ১৯১৬ দশমিক ৮৪ পয়েন্ট হয়।

এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৮ দশমিক ৭৬ পয়েন্ট বা দশমিক ৫৪ শতাংশ বেড়ে ১৬১২ দশমিক ৭৯ পয়েন্ট হয়।

চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জের সকল শেয়ার সূচক নিম্নগামী ছিল।

বৃহস্পতিবার লেনদেনের তালিকার শীর্ষে থাকা পাওয়ার গ্রিড কোম্পানির মোট লেনদেনের পরিমাণ ছিল ১৯ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা। তাদের শেয়ারের দাম দশমিক ৫২ শতাংশ বেড়ে ৫৭০ টাকা ৫০ পয়সা হয়েছে।

সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম ৬ দশমিক ৯৩ শতাংশ বেড়ে ৪০৮ টাকা ৫০ পয়সা হয়। প্রতিষ্ঠানটির মোট লেনদেন হয়েছে ১৮ কোটি ১৭ লাখ ৭০ হাজার টাকা।

লভ্যাংশ তুলে নেওয়ায় ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ২ শতাংশ কমে ৭৪৫ টাকা ৫০ পয়সা হয়।

প্রাইম ব্যাংকের শেয়ারের দাম ১০ শতাংশ বেড়ে ৭৪২ টাকা ৫০ পয়সা হয়। এতখানি দাম বাড়ার বিষয়ে জানার জন্য প্রাইম ব্যাংকের প্রাতিষ্ঠানিক সেক্রেটারি মানস কুমার ঘোষকে পাওয়া যায় নি। তবে প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, তারা শেয়ার বাজারে সব তথ্য পাঠিয়েছেন। তিনি বলেন, “আমরা সৌদি আরবে একটি সহ--প্রতিষ্ঠান খোলার জন্য সৌদি বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছি।”

ডেসকোর শেয়ারের দাম ৩ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৭৯৯ টাকা ৫০ পয়সা হয়।

স্কয়ার ফার্মার শেয়ারের দাম এক দশমিক ৭০ শতাংশ বেড়ে ৯৭ টাকা ৮০ পয়সা এবং স্কয়ার টেক্সটাইলের শেয়ারের দাম ৮ দশমিক ৩০ শতাংশ বেড়ে ৩,১৪৮ টাকা ২৫ পয়সা হয়।

দিনশেষে ডিএসইতে ৬০ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৯ টির এবং অপরিবর্তিত ছিল ২৩ টির দাম। সিএসইতে ৩৬ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৫৫ টির দাম কমেছে এবং ১৩ টির দাম অপরিবর্তিত ছিল।