২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক বিবরণীতে বিভ্রান্তি: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে সিকিউরিটিজ অ্যান্ড এক্সেচেঞ্জ কমিশন (এসইসি) সোমবার তিনটি প্রতিষ্ঠানের ১৬ জন পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 10:48 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

প্রতিষ্ঠানগুলো হলো-- ডাইনামিক টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লেক্সকো লিমিটেড এবং সজীব নিটওয়ার অ্যান্ড গার্মেন্টস লিমিটেড।

এসইসি জানায়, প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (আইএএস) অনুযায়ী তাদের আর্থিক বিবরণী প্রস্তুত না করে আইন ভঙ্গ করেছে।

এসইসি’র নির্বাহী পরিচালক মনসুর আলম নফহবংি২৪.পড়স কে বলেন, “ আইএএস অনুসরণ না করায় প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা সম্পর্কে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আর্থিক প্রতিবেদন আইএএস নিয়মে তৈরি করা হলে বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা সম্পর্কে পরিস্কার ধারনা পেতে পারতো।”

ডাইনামিক টেক্সটাইল এবং লেক্সকো ২০০৫ সালের আর্থিক বিবরণীতে এবং সজীব নিটওয়ার ২০০৬ সালের আর্থিক বিবরণীতে আইএএস নিয়ম মানেনি।

মনসুর আলম জানান, নিরীক্ষার ফলাফলের ভিত্তিতে এসব ব্যক্তিদের জরিমানা করা হয়েছে।

অভিযুক্তরা হলেন-- ডাইনামিক টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ আলম চৌধুরী, পরিচালক মোস্তাক আলম চৌধুরী, সুলতান রশীদ, কামরুদ্দীন ওয়ালিনী, মেজর জেনারেল (অব.) সাদিকুর রহমান চৌধুরী এবং শামীম আরা চৌধুরী।

লেক্সকো লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হারুন--অর--রশিদ, পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন, হামিদুদ্দীন আহমেদ, মুস্তফা শাহ্ আলী নিওয়াজ, উদয় কুমার ভক্ত এবং ফজলুর রহমান।

সজীব নিটওয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান, পরিচালক সেলিনা আফরোজ, সাফিয়া খাতুন এবং মো. সাখাওয়াত হোসেন (সজীব)।

কমিশন অভিযুক্তদের ১৫ দিনের মধ্যে জরিমানার টাকা পরিশাধ এবং প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী ঠিক করার জন্য নির্দেশ দিয়েছে। আইএএস আনুসারে আর্থিক বিবরণী প্রস্তুতে দেরী হলে সেটা আইনের লঙ্ঘন বলে গন্য করা হবে এবং প্রতিদিন দেরীর জন্য ১০ হাজার টাকা হারে জরিমানা করা হবে।