২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরব আমিরাতে জনশক্তি রপ্তানিতে চুক্তি স্বাক্ষর

জনশক্তি রপ্তানির ব্যাপারে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী ও আরব আমিরাতের শ্রমমন্ত্রী আলী আব্দুল্লাহ আল কাবি নিজ নিজ সরকারের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 05:06 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংযুক্ত আরব আমিরাতের শ্রমমন্ত্রীর দ্বিপাক্ষিক আলোচনা করেন।

উপদেষ্টা পরে সাংবাদিকদের বলেন, এই চুক্তি ভ্রাতৃপ্রতীম দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ককে আরও দৃঢ় করবে। এর ফলে দুদেশের শ্রমিকরাই উপকৃত হবেন।

অন্যদিকে বাংলাদেশে তিনদিনের সফরে আসা আরব আমিরাতের শ্রমমন্ত্রী আলী আব্দুল্লাহ আল কাবি বাংলাদেশী শ্রমিকদের প্রশংসা করে বলেন, তার কঠোর পরিশ্রমী এবং সব ধরনের শ্রমিকদের জন্য আরব আমিরাতের দরজা সব সময় উন্মুক্ত থাকবে।