২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সয়াবিন তেল লিটারপ্রতি আরো ২ টাকা বাড়লো

সয়াবিন তেলের দাম রোববার আরেক দফা বেড়েছে। ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের বোতলজাত সয়াবিন তেলের খুচরা মূল্য লিটার প্রতি দুই টাকা বেড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 06:40 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

সিটি গ্র“পের ‘তীর মার্কা’ সয়াবিন তেলের এক লিটারের বোতল ৭১ টাকা থেকে ৭৩ টাকা হয়েছে। রূপচাঁদা এক লিটারের বোতল ৭৩ টাকা থেকে হয়েছে ৭৫ টাকা। অন্যদিকে তীর পাঁচ লিটারের বোতল ৩৭৪ টাকা এবং রূপচাঁদা ৩৬৪ টাকায় বিক্রি হচ্ছে। 

পুরান ঢাকার মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ী শফিক রহমান জানান, খোলা সয়াবিন তেলের দাম না বাড়লেও রোববার সকাল থেকে বিভিন্ন কোম্পানির বোতলজাত তেলের দাম বেড়েছে। খোলা সয়াবিন তেলের দামও বাড়ানো হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

সিটি গ্র“পের বিপণন কর্মকর্তা আব্দুল মালেক মোড়কজাত সয়াবিন তেলের দাম বাড়ার কথা স্বীকার করে বলেন, সব কোম্পানিই লিটার প্রতি গড়ে দুই টাকা করে বাড়িয়েছে। কোন কোম্পানি ঠিক কি পরিমানে দাম বাড়িয়েছে, তা আগামিকাল (সোমবার) পরিস্কারভাবে জানা যাবে।

মৌলভীবাজারের ভোজ্য তেল ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে রোববার প্রতি মন পাম সুপার তেল বিক্রি হয়েছে দুই হাজার ৪৩৫ টাকায়। গত দশদিনে পাম তেলের দাম মন প্রতি প্রায় ৭০ টাকা বেড়েছে। অন্যদিকে পাইকারি বাজারে প্রতি মন সয়াবিন তেল দুই হাজার ৫৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ বাজারে দাম আরো বাড়ার আশঙ্কা করছেন তারা।