শেয়ার বাজারে ব্যাংক ও বিদ্যুৎ কোম্পানিগুলোর শীর্ষত্ব অক্ষুন্ন
ব্যাংক ও বিদ্যুৎ কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বেড়ে যাওয়ার বদৌলতে রোববার দিনের মধ্যভাগে ঢাকা শেয়ার বাজার ছিল চাঙ্গা। টানা আট দিনের মত রোববারও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের শেয়ার লেনদেনে নেতৃত্ব দিচ্ছে।
বেলা ১১টা ৩৮ মিনিটে এ সাধারণ সূচক বা ডিজিইএন ৩২ দশমিক ৭২ পয়েন্ট বা ১ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ১ হাজার ৯১০ দশমিক ৬২ হয়েছে।
ঢাকা শেয়ার বাজারে সার্বিক মূল্য সূচক বা ডিএসআই ২৩ দশমিক ২৭ পয়েন্ট বা ১ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ১ হাজার ৬০৫ দশমিক ৮০ হয়েছে।
দিনের মধ্যভাগ পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯ কোটি ৬১ লাখ ১০ হাজার টাকা। বৃহস্পতিবার এর পরিমাণ ছিল ১৩৫ কোটি টাকা।
রোববার দিনের শুরু থেকে যে কয়টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে দাম বেড়েছে ১০৪টি কোম্পানির, দাম কমেছে ৩০টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ারের দাম।
বেলা সাড়ে ১১টার দিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক এবং সামিট পাওয়ারের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে।
পাওয়ার গ্রিডের শেয়ার লেনদেনের পরিমাণ ১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা হওয়ার পাশাপাশি শেয়ারের দামও আগের তুলনায় এক টাকা বেড়ে ৫৮৩ টাকা হয়েছে। বৃহস্পতিবার এর দাম ছিল ৫৮২ টাকা।
ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৬৬৭.৭৫ টাকা থেকে বেড়ে ৬৯৭ টাকা, সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম ৩৭০.৫০ টাকা থেকে বেড়ে ৩৮৭ টাকা, প্রাইম ব্যাংকের শেয়ারের দাম ৫৯৯.২৫ টাকা থেকে বেড়ে ৬৩৮ টাকা এবং সামিট পাওয়ারের শেয়ারের দাম ৬৫০ টাকা থেকে বেড়ে ৬৩৪.৫০ টাকা হয়েছে।
এ ছাড়া শেয়ার লেনদেনে শীর্ষে ছিল যথাক্রমে স্কয়ার ফার্মা, এক্সিম ব্যাংক, শাহজালাল ব্যাংক, পূবালী ব্যাংক এবং ইউসিবিএল।
